সারাদেশ

সিংড়ায় শেষ মুহুর্তের প্রচারণায় ব্যস্ত আ.লীগ, হামলা-বাধায় ঝিমিয়ে বিএনপি

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোরের সিংড়া পৌরসভার সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি। এখন চলছে প্রার্থীদের শেষ মুর্হুতের প্রচারণা। তবে মেয়র পদে আ’লীগ ও বিএনপির প্রার্থীদের মধ্যে প্রচারণায় তুঙ্গে আছে জান্নাতুল ফেরদৌসের নৌকা। মেয়র প্রার্থী জান্নাতুল ফেরদৌস ছাড়াও নৌকার শেষ মুর্হুতের প্রচারণায় মাঠে আছেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক।

ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা যুবলীগ, শ্রমিক লীগ আলাদা আলাদা টিম নিয়ে নৌকার ভোট প্রার্থনা করছেন। গোল-ই আফরোজ সরকারী কলেজ ছাত্র সংসদের ভিপি সজীব ইসলাম জুয়েল একঝাঁক ছাত্র-ছাত্রী নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে নৌকার প্রচারণা চালাচ্ছেন। নৌকার প্রচারণায় মাঠে আছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান। কামরান নিজেই মেয়র পদে নৌকার মনোনয়ন চেয়েছিলেন। নিজে মনোনয়ন না পেলেও এখন দলের স্বার্থে নৌকার প্রচারণা করছেন।

উপজেলার মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ৩০টি সংগঠনের প্রায় শতাধিক কর্মী নৌকার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। শেষ মুর্হুতের প্রচারণায় প্রতি পাড়া-মহল্লায় গিয়ে নারী ভোটারদের নিয়ে উঠান বৈঠক করছেন মেয়র প্রার্থী জান্নাতুল ফেরদৌস। সব মিলে আ’লীগের নৌকার প্রচারণা এখন গণজোয়ারে রুপ নিয়েছে। শেষ পর্যন্ত এই গণজোয়ার ঠিক থাকলে বিপুল ভোটে নৌকার জয় হবে বলে এমন প্রত্যাশা করছেন দলের নেতাকর্মীরা।

অপর দিকে হামলা, বাধা ও নানা জটিলতায় শঙ্কায় আছেন বিএনপি। দলটি নির্বাচনের শুরু থেকে এখন পর্যন্ত মেয়র প্রার্থী তায়জুলের ধানের শীষের তেমন কোন প্রচার-প্রচারণা দেখাতে পারেনি। প্রতীক বরাদ্ধের পর থেকে আ’লীগ যেভাবে প্রচারণা চালাচ্ছেন সেই তুলনায় বিএনপির প্রচারণা খুবই কম। আ’লীগ পৌরসভার ১২টি ওয়ার্ডে নৌকার নির্বাচনী অফিস ও কমিটি গঠন করে প্রচারণা করছেন। কিন্তু বিএনপির নির্বাচনী অফিস ও কমিটি গঠনের কথা মুখে শোনা গেলেও কোন ওয়ার্ডেই তেমন কোন কার্যক্রম নেই।

তবে গত ১৯ জানুয়ারি ধানের শীষের সবচেয়ে বড় প্রচারণা দেখিয়েছে দলটির সহযোগী সংগঠন যুবদল। পৌরসভার বাহিরের ১২টি ইউনিয়ন থেকে নেতাকর্মী এনে এই প্রচারণা করা হয়েছে বলে প্রতিপক্ষ আ’লীগের অভিযোগ থাকলেও যুবদলের প্রচারণায় বড় সাফল্য দেখাতে পেরেছে বিএনপি।

কিন্তু এর পর থেকেই হামলা ও বাধায় শঙ্কায় এখন অনেকটাই ঝিমিয়ে পড়েছে দলটির প্রচারণা। মেয়র প্রার্থী তায়জুলের সফরসঙ্গী হয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট মজিবুর রহমান মন্টু, সদস্য সচিব দাউদার মাহমুদ সহ বিএনপির সহযোগী সংগঠনের কর্মীরা মাঠে নেমে ভোট চাইলেও বেশির ভাগ নেতা কর্মীরা হামলা ও বাধার শঙ্কায় পৌর বিএনপি কার্যালয়েই সময় কাটাচ্ছেন।

এমতাবস্থায় সাধারণ মানুষ মনে করছেন ঝিমিয়ে পড়া বিএনপিকে পিছনে ফেলে একদম ফাঁকা মাঠেই গোল দিবেন আ’লীগের মনোনীত মেয়র প্রার্থী জান্নাতুল ফেরদৌসের নৌকা।

সান নিউজ/এসএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা