সারাদেশ

মিটার রিডারের খাম-খেয়ালিতে দূর্ভোগের শিকার গ্রাহকেরা 

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় মিটার রিডারের খাম-খেয়ালিতে দূর্ভোগের শিকার হচ্ছে গ্রাহকেরা। এবার ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের শাহ জামাল নামের এক মিটার রিডারের অবহেলায় এক মসজিদ কমিটিকে দিতে হয়েছে গচ্ছা। মিটার না দেখে জেলা শহরের দক্ষিণ পৈরতলা বাসস্ট্যান্ডে মসজিদুল কোবায় গত তিন মাসে প্রায় ২২ হাজার টাকা অতিরিক্ত বিল দিয়েছে মিটার রিডার শাহ জামাল। এর কারণ জিজ্ঞাসা করলে মিটার রিডার শাহ জামাল কমিটির সদস্যদের বিল মনগড়া মতো দেওয়ার কথা স্বীকার করে।

বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টরা জানিয়েছে, মিটার না দেখে আনুমানিক বিল প্রদান করার কোন সুযোগ নেই।

এই বিষয়ে মসজিদুল কোবার সাধারণ সম্পাদক আ ফ ম কাউসার এমরান বলেন, মসজিদুল কোবায় গত তিন মাসে কোন প্রকার মিটার না দেখে বৈদ্যুতিক বিল প্রদান করেছে এই এলাকার মিটার রিডার শাহ জামাল। তার খামখেয়ালীতে মসজিদ কমিটিকে ২২ হাজার টাকা অতিরিক্ত বিল প্রদান করতে হয়েছে।

রোববার (২৪ জানুয়ারি) বিকেলে বিষয়টি ধরা পড়লে শাহ জামালকে খবর দেওয়া হয়। তিনি এসে অতিরিক্ত বিলের কথা স্বীকার করেন।

তিনি আরও বলেন, এলাকাবাসীর ও বিভিন্ন মানুষের সহায়তায় এই মসজিদটির অর্থনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। মহাসড়ক প্রশ্বস্ত করায় এই মসজিদটি অধিগ্রহণের আওতায় পড়ায় ভাঙা পড়তে যাচ্ছে। এমনিতেই মসজিদটি স্থানান্তরিত করা নিয়ে আমরা চিন্তিত। তার উপর অতিরিক্ত বিল নিয়ে আমরা আছি বেকায়দায়।

এই বিষয়ে মিটার রিডার শাহ জামালের সাথে যোগাযোগ করা হলে তিনি অতিরিক্ত বিলের কথা স্বীকার করেন। তিনি বলেন, একদিনে এত বিল জমা হয়নি। মিটার না দেখে আনুমানিক বিল করায় ধাপে ধাপে বিলগুলো জমা হয়েছে।

মিটার রিডার শাহ জামাল এক পর্যায়ে নিয়ম কানুনকে তোয়াক্কা না করে সংবাদ প্রকাশ করতেও বলেন।

ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল হান্নান জানান, মিটার না দেখে বিদ্যুৎ বিল প্রদান করার কোন নিয়ম নেই। এই বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।


সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা