সারাদেশ

ভেদরগঞ্জে বিএনপির মেয়র প্রার্থীর ইশতেহার ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর : শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি’র মনোনীত মেয়র প্রার্থী, ভেদরগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক, বিশিষ্ট ব্যবসায়ী বিএম মোস্তাফিজ মোস্তফা তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

সোমবার (২৫ জানুয়ারী ) সকালে ভেদরগঞ্জ বাজারে মেয়র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে এ ইশতেহার ঘোষণা করা হয়।

এসময় মেয়র প্রার্থী বিএম মোস্তাফিজ মোস্তফা লিখিত ইশতেহার পাঠ করেন। তিনি বলেন, আধুনিক ও স্বনির্ভর ভেদরগঞ্জ পৌরসভা গঠন করাই আমার অন্যতম লক্ষ্য। তাই ভেদরগঞ্জ পৌরসভাকে মডেল পৌরসভায় রূপান্তরিত করতে আগামী ৩০ জানুয়ারী ধানের শীষ মার্কায় ভোট দিন।

এসময় উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ পৌরসভা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সেকান্দার তালুকদার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, পৌরসভার সাবেক সভাপতি দেলোয়ার হোসেন সরদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু সায়েম খান সহ জেলা-উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

সান নিউজ/এএএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা