সারাদেশ

বরিশালে পরিবেশ অধিদপ্তর গুড়িয়ে দিয়েছে চারটি অবৈধ ইটভাটা

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশালের বাবুগঞ্জ উপজেলায় চারটি অবৈধ ফিক্সড বয়লার ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় দমকল দিয়ে পানি ছিটিয়ে চারটি ইটভাটার কোটি টাকার ওপরে কাচা ইট বিনষ্ট করেছে তারা।

সোমবার (২৫ জানুয়ারি) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান সবুজ।

গুড়িয়ে দেয়া তিনটি অবৈধ ইটভাটা হলো ওই এলাকার মেসার্স ফাইন ব্রিকস, রাজ ব্রিকস, নিতা ব্রিকস এবং অপরটির নাম হোপ ব্রিকস।

পরিবেশ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ‘পরিবেশ আইন অনুযায়ী হাওয়া মেশিনের (ঝিকঝাক) সাহায্যে উন্নতমানের কয়লায় ইট পোড়াতে হবে। এমন নির্দেশনা থাকা সত্যেও এক শ্রেণির ব্যবসায়িরা ড্রাম চিমনী ব্যবহার করে কয়লার পরিবর্তে কাঠ পুড়িয়ে ইট প্রস্তুত করে আসছে।

এদের একাধিকবার নোটিশ দিয়ে সাবধান করা সত্যেও আইনের তোয়াক্কা করছে না তারা। আর তাই পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বরিশাল জেলায় মোবাইল কোর্ট অভিযান শুরু করা হয়েছে। এর অংশ হিসেবে সোমবার দুপুরে বাবুগঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান সবুজ বলেন, ‘অবৈধ ইটভাটার কারণে ভাটার আশপাশের ফসলি জমি ও গাছপালা নষ্ট হচ্ছে। এমনকি কাঁচা কাঠ দিয়ে ইট পোড়ানোর ফলে বন উজার হচ্ছে। ফলে পরিবেশ ভারসাম্য হারাচ্ছে।

তিনি বলেন, ‘অবৈধ ইটভাটার বিরুদ্ধে শুরু হওয়া অভিযানের প্রথম দিনে চারটি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে। এসময় ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় দমকল দিয়ে পোড়ানোর জন্য প্রস্তুতকৃত প্রায় কোটি টাকা মূল্যের ইট পানি দিয়ে বিনষ্ট করা হয়েছে।

বরিশাল র‌্যাব-৮ এবং এয়ারপোর্ট থানা পুলিশের সহায়তায় পরিচালিত এই অভিযানকালে পরিবেশ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের উপ-পরিচালক কামরুজ্জামান সরকার, সহকারী পরিচালক নাসির উদ্দীন, পরিদর্শক তোতা মিয়া, সহকারী কেমিষ্ট মোনতাছির রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


সান নিউজ/কেআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা