সারাদেশ

লক্ষ্মীপুরে ছাত্র পরিষদের সভাপতি রাফসান, সম্পাদক ওসমান

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে আওয়ামী ছাত্র সংগঠন পরিষদের ১০ সদস্যের পূর্ণাঙ্গ (আংশিক) কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এতে রাফসান জানি জয়কে সভাপতি ও ওসমান গণিকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরাবী নাইম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সৌরভ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি কাউছার উদ্দিন, নাহিদুল আলাম নিয়ন, সাইমুন আলম সায়েম, যুগ্ম-সাধারণ সম্পাদক রমজান হোসেন পারভেজ, মহিন উদ্দিন রিপন, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন রিশাদ, আরাফাত জিসান ও রেদোয়ান রহমান।

জানা গেছে, কেন্দ্রীয় কমিটির জরুরী সিদ্ধান্ত মোতাবেক আগামী এক বছরের জন্য লক্ষ্মীপুর জেলা শাখার কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্তরা সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে কাজ করবে। আগামি দুই মাসের মধ্যে জেলা কমিটিকে পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেক উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়া নির্দশনা রয়েছে।

লক্ষ্মীপুর জেলা আওয়ামী ছাত্র সংগঠন পরিষদের সভাপতি রাফসান জানি জয় বলেন, আমাকে দায়িত্ব দেওয়ায় কেন্দ্রীয় কমিটিকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগঠনকে গতিশীল করার পাশাপাশি নির্দেশনা অনুযায়ী দক্ষ নেতৃত্বের মাধ্যমে কমিটি করে কেন্দ্রে জমা দেবো।

সান নিউজ/জেইউবি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা