সারাদেশ

সাম্প্রতিক কিশোর অপরাধেরকারণ ও প্রতিকার শীর্ষক সেমিনার

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: বাংলাদেশের সাম্প্রতিক কিশোর অপরাধের পরিস্থিতির কারণ ও প্রতিকার শীর্ষক এক সেমিনার সোমবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

ফরিদপুরে পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, অধ্যাপক বি এম সাইফুর রহমান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, সাংবাদিক পান্না বালা, শিপ্রা গোস্বামী, আসমা আক্তার মুক্তা, অম্বিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী বারি, জাহাপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইসহাক হোসেন, নুরুল ইসলাম, ফাতেমা বেগম, প্রমূখ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সহযোগী অধ্যাপক লুৎফর রহমান। সভায় কিশোর অপরাধ বৃদ্ধি পাওয়াকে এক মারাত্মক সামাজিক অবক্ষয় বলে মনে করা হয়। এ জন্য সর্বস্তরের জনগণকে একসাথে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বিভিন্ন ইউপি চেয়ারম্যানরা তাদের অভিজ্ঞতা ব্যক্ত করেন । একই সঙ্গে তাদের পরবর্তী পরিকল্পনা ও এবং কিশোর অপরাধ নির্মূলে তাদের পরবর্তীতে কি করণীয় তা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে সভাপতির ভাষণে পুলিশ সুপার কিশোর অপরাধ নির্মূল করতে সর্বস্তরের সহযোগিতা কামনা করেন। একই সাথে তিনি এ ব্যাপারে অভিভাবকদের ও জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সান নিউজ/বিডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা