সারাদেশ

উলিপুরে বিএনপির মেয়র প্রার্থীকে হুমকি দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুরে উপজেলা বিএনপি কার্যালয়ে সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে ধানের শীষ প্রতীক নেতাকর্মীদের নৌকা প্রতীকের কর্মীরা হেনস্থা, লাঞ্চনা, ভয়ভীতি, হুমকি প্রদর্শনের বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন মেয়র প্রার্থী হায়দার আলী মিঞা।

সংবাদ সম্মেলনে ধানের শীষ প্রতীক প্রার্থী হায়দার আলী মিঞা জানান, ২০ জানুয়ারি থেকে বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাওয়া কর্মীদের লাঞ্ছনা হতে হচ্ছে। ২৩ জানুয়ারি বিকেলে ১নং ওয়ার্ডে মহিলা কর্মীদের লাঞ্ছিত করা হয়েছে এবং ২৪ জানুয়ারি ১নং ওয়ার্ডের কর্মী আজিজার মাষ্টার ও আতাউর রহমান রেবেলের বাড়িতে নৌকা মার্কার কর্মী নামধারী সন্ত্রাসীরা ৩০/৪০ টি মোটরসাইকেলযোগে আক্রমণ চালায়। তারা এসময় বিভিন্ন হুমকি দেয়।

এ বিষয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে লিখিত অভিযোগও করেন বলেও জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, শেষ পর্যন্ত সুষ্ঠু নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হোক এবং ভোটাররা কেন্দ্রে গিয়ে ব্যালট পেপার হাতে নিয়ে ভোট প্রদান করুক এটাই আমার চাওয়া।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা