সারাদেশ
চসিক নির্বাচন

কারাবন্দি কাউন্সিলর প্রার্থী স্বামীর জন্য ভোটারদের দুয়ারে স্ত্রী

ইব্রাহিম খলিল, চট্টগ্রাম : হত্যা মামলার আসামি হয়ে কারাগারে আছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৮ নং পাঠানটুলী ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুল কাদের ওরফে মাছ কাদের। তাতেও থেমে নেই নির্বাচনী প্রচারণা। স্বয়ং তার স্ত্রী নুসরাত জাহান ভোটারদের দুয়ারে গিয়ে প্রচারণা চালাচ্ছেন।

আওয়ামী লীগের এই বিদ্রোহী প্রার্থীর প্রতীক ব্যাডমিন্টন। এ প্রতীকে গত চার দিন ধরে ভোটারদের কাছে ভোট চাইছেন তিনি। তুলে ধরছেন স্বামীর দু‘বারের কাউন্সিলর থাকাকালীন সময়ের উন্নয়ন ও ওয়ার্ডবাসীকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্য জীবন যাপনের সুযোগ-সুবিধার কথা। তুলে ধরছেন নির্বাচন থেকে তার স্বামীকে দূরে রাখতে পরিকল্পিত ষড়যন্ত্রের কথা।

স্ত্রী নূসরাত জাহান বলেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর একজন খুনি। গত ১২ নভেম্বর দিবাগত রাতে নগরীর আগ্রাবাদ হোটেল এলাকায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে হামলায় গুরুতর আহত হন মারুফ চৌধুরী মিন্টু। পরদিন নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় তার বোন রোজি চৌধুরী বাদী হয়ে ডবলমুরিং থানায় সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় বেশ কয়েকজন কারাগারে থাকলেও। আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর এখনো বাইরে। আর এ ঘটনাকে কেন্ত্র করে নির্বাচনী প্রচারণায় সম্পূর্ণ পরিকল্পিতভবে আমার স্বামী আবদুল কাদেরকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন নুসরাত জাহান।

নুসরাত জাহান বলেন, গত ১২ জানুয়ারি আমার স্বামী কর্মী-সমর্থকদের নিয়ে ওয়ার্ডের মগপুকুর পাড় এলাকায় নির্বাচনী প্রচারণায় যান। সেখানে নজরুল ইসলাম বাহাদুর অনুসারী সন্ত্রাসীদের নিয়ে আমার স্বামীর নির্বাচনী প্রচারণায় গুলি চালান। এতে বাবুল নামে একজনের মৃত্যু ঘটে। গুলিবিদ্ধ হন আরো ২ জন। এ ঘটনায় পুলিশ আমার স্বামী আবদুল কাদেরসহ অনুসারী ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করে। এ মামলায় কারাগারে আছেন তারা।

তিনি বলেন, বাবুল এক সময় আমার স্বামীর অনুসারী ছিলেন। এবারের নির্বাচনে বাহাদুরের পক্ষে কাজ করলেও তাকে বিশ্বাস করতেন না। ফলে সুকৌশলে তাকে খুন করে আমার স্বামীর উপর দায় চাপিয়েছেন। আমার স্বামী গতবারের নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর। কিন্তু দলীয় সমর্থন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে নির্বাচন থেকে সরাতে এই ষড়যন্ত্র করা হয়েছে।

নুসরাত জাহান বলেন, আমার স্বামী কারাগারে। এরপরও আমার স্বামীর প্রতি ওয়ার্ডবাসীর ভালবাসা রয়েছে। সাড়াও পাচ্ছি প্রচুর। সুষ্ট নির্বাচন হলে আমার স্বামীই নির্বাচনে জিতবে। তবে সুষ্ঠু নির্বাচনের শঙ্কা রয়েছে। কেন্দ্র দখল, ভোটারদের ভোট কেন্দ্রে যেতে না দেওয়াসহ নানা প্রতিবদ্ধকতা সৃষ্টির পায়তারা চলছে। এ জন্য আমি প্রশাসনের বিশেষ নজরদারি কামনা করছি।

ভোটারদের উদ্দেশ্য তিনি বলেন, এলাকার চলমান উন্নয়ন অব্যাহত রাখতে ব্যাডমিন্টন মার্কা ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকায় ভোট দিন। ২৭ তারিখ ভোট কেন্দ্রে গিয়ে ব্যাডমিন্টন প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে আামার স্বামীর বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের জবাব দেওয়ার অনুরোধ জানান ভোটারদের।

ভোটাররা জানান, স্বামীর জন্য ভোট চাইতে ভোটারদের দুয়ারে যাচ্ছেন আবদুল কাদেরের স্ত্রী নুসরাত জাহান। ব্যাডমিন্টন প্রতীকে ভোট দিতে নিয়মিত গণসংযোগ করছেন কাউন্সিলর প্রার্থীর এ সহধর্মিণী। এলাকায় চলমান উন্নয়ন অব্যাহত রাখতে স্বামীর পক্ষে ভোট প্রত্যাশা করছেন তিনি।

রোববার (২৪ জানুয়ারি) চতুর্থ দিনের মত প্রচারে নামেন নুসরাত জাহান। এসময় ভোটাররাও স্বতঃস্ফ‚র্তভাবে নুসরাতকে গ্রহণ করে নেন। মোগলটুলী কাটা বট গাছ মোড় থেকে শুরু করে ওয়ার্ড অফিস বাই লেইন মগপুকুর পাড় হয়ে দাম্মাহ পুকুর পাড় শেষে প্রফেসর লেইনে শেষ করেন প্রচারণা।

দলীয় নেতাকর্মীরা জানান, আবদুল কাদের চসিকের ২৮নং পাঠানটুলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। দলীয় সমর্থনে এবার চসিক নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হয়েছেন নজরুল ইসলাম বাহাদুর। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের এই দুই নেতার মধ্যে আধিপত্যের লড়াই চলে আসছে। এই লড়াইয়ে বিভিন্ন সংঘাতে হত্যাকান্ডের ঘটনাও ঘটেছে। তবে বিদ্রোহী প্রার্থী আবদুল কাদেরের রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। এ নির্বাচনে জয়ের পাল্লা তার দিকেই।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা