সারাদেশ

দেয়াল পড়ে শ্রমিক নিহত

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ইটভাটায় কাজ করতে গিয়ে দেয়াল পড়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে খালেক মিয়া (৫০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার মীরপুরে টু-স্টার নামে ইটভাটায় এই ঘটনা ঘটে। নিহত খালেক মিয়া ওই এলাকার মৃত গোলাম রহিমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিজয়নগরের টু-স্টার ইটভাটা সংস্কার কাজ চলছিল। সেখানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন খালেক মিয়া। রোববার সকালে কাজ করার সময় একটি দেয়াল তার উপর পড়ে যায়। এসময় খালেক মিয়া দুইটি পা ভেঙে দুমড়ে মুচড়ে গিয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাজমুল হক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ইটভাটার শ্রমিক মারা গেছেন।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, এই ঘটনায় পরিবার থেকে অভিযোগ দেওয়া হলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা আছে।

সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা