সারাদেশ

সিরাজগঞ্জে শীত ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত

রেজাউল করিম, সিরাজগঞ্জ : সারা দেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর শৈত্যপ্রবাহের কারণে বিপর্যস্ত হয়ে পড়ছে মানুষ। প্রয়োজন ছাড়া লোকজন বাড়ির বাইরে বের হচ্ছে না।

প্রচণ্ড শীতে ঠান্ডাজনিত রোগ শুরু হয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্ক মানুষ ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ায় ইতোমধ্যে এ ধরনের রোগী ভর্তি শুরু হয়ে গেছে অনেক হাসপাতালে।

বেশকিছু দিন ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। সেখানে শীতের প্রকোপ অসহনীয় হয়ে উঠছে। গরম কাপড়ের দোকানে ভিড় বেড়েছে। গ্রামের মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।

সকাল থেকেই ঘন কুয়াশার কারণে সূর্যের তেমন দেখা মেলেনি। কনকনে ঠান্ডায় বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। গ্রামের লোকজনের চলাচল অনেক কমে গেছে।

সপ্তাহখানেক ধরেই এখানকার মানুষ শীত অনুভব করছে। তবে শুক্রবার থেকে হঠাৎ শীতের তীব্রতা বেড়ে গেছে। এই এলাকার বেশির ভাগ মানুষ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর। অনেক পরিবার দরিদ্র হওয়ায় শীত নিবারণের জন্য গরম কাপড় পর্যন্ত কিনতে পারছে না। সরকারিভাবেও কোনো শীতবস্ত্র দেওয়া হচ্ছে না। তাদের শীতবস্ত্র খুবই প্রয়োজন।

বেলকুচি চরের বাসিন্দা মো. মুকুল শেখ বলেন এই হাড়কাঁপানো শীতে সবাই কষ্টে আছি অনেকেই খড় জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। এখন বোরো মৌসুম শীত বেড়ে যাওয়ায় বীজতলা প্রস্তুত ও জমি চাষাবাদ করতে বেগ পেতে হচ্ছে কৃষকদের।
ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতু হতে হাটিকুমরুল হয়ে উত্তরবঙ্গ অভিমুখে যানবাহন চলছে ধীরগ‌তিতে।

উপজেলা কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ জানান, কিছু এলাকায় বোরো ধানের বীজতলা তৈরির কাজ চলছে তবে এই শীতে কোনো ক্ষতি হবে না।

শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় ঠান্ডাজনিত রোগ বাড়ছে।

বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. সাখাওয়াত বলেন, হঠাৎ ঠান্ডায় বেশি কাতর হওয়ার আশঙ্কা শিশু ও বয়স্ক মানুষের। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে কয়েকজন বয়স্ক মানুষ হাসপাতালে এসেছেন। এ ছাড়া ডায়রিয়ায় আক্রান্ত কয়েকটি শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান জানান, শীতার্ত দরিদ্র মানুষের জন্য ইতোমধ্যে বেশ কয়েকটি গ্রামে কম্বল বিতরণ করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে কম্বল দেওয়া প্রক্রিয়া করা হচ্ছে। আরও নতুন কম্বলের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চাহিদা পাঠানো হয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা