সারাদেশ

আমি কি কাউকে দেখতে পাব না: দৃষ্টিহীন লাবনী  

নিজস্ব প্রতিবেদক, রংপুর : সমাজের আর দশ জনের ন্যায় এ সুন্দর পৃথিবীর দৃশ্য দেখতে চায় লাবনী। ওর চারপাশে যাদের বসবাস, যারা ওর সঙ্গে চলেন কিংবা কথা বলেন, তাদেরকে দেখার বাসনা তার। আয়নায় নিজের চেহারাটাও অবলোকন করতে চায়। কিন্তু পারছে না। জীবনের এক পর্যায়ের অসুস্থতায় দৃষ্টিশক্তি হারিয়ে লাবনীর কাছে পুরো পৃথিবী যেন আন্ধকার। সকলের কাছে ওর একটাই প্রশ্ন আমি কি আমার দৃষ্টি শক্তি ফিরে পাব না? নাকি এভাবেই চলে যেতে হবে এ পৃথিবী ছেড়ে?

রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বড়ফলিয়া গ্রামের এক অনুষ্ঠানে সম্প্রতি সাক্ষাত মেলে দৃষ্টিহীন এ কিশোরী লাবনীর সঙ্গে। আলোচনার এক পর্যায়ে জানালো জীবনের করুণ কাহিনী ।

তার সাথে কথা বলে জানা গেছে, পীরগঞ্জের খালাশপীরের পার্শ্ববর্তী প্রত্যন্ত বড়ফলিয়া গ্রামের দিনমজুর লাল মিয়ার কন্যা লাবনী খাতুন। সুন্দরী ও চঞ্চল এক শিশু কন্যা। পিতা-মাতা, পরিবারসহ গ্রামবাসীর কাছেও বেশ আদরের। তখন বয়স ৭ বছর। স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী। সে সময় আক্রান্ত হয় পক্স রোগে। শরীরের বিভিন্ন অংশসহ দু’ চোখও এ রোগে আক্রান্ত হয়েছিল।

দরিদ্র পিতা গ্রামবাসীর সহযোগীতায় ওর অনেক চিকিৎসা করিয়েছেন। চিকিৎসার এক পর্যায়ে দৃষ্টি শক্তি হারিয়ে ফেলে লাবনী। এর পরে কেটে গেছে ৮টি বছর। দরিদ্র পিতা এ দীর্ঘ সময়ে অনেক চেষ্টা করেও অর্থাভাবে লাবনীর আর কোন উন্নত চিকিৎসা করাতে পারেনি। লাবনীর বয়স এখন ১৫। বিগত ৮ বছর ধরে লাবনীর দৃষ্টিতে সবই অন্ধকার। ওর জীবনটাও অনুরুপ।

কথা বলার সময় সে শুধুই কাঁদছিল আর আকুতি করে বলছিল ভাই, আমি কি কাউকে দেখতে পাব না? আমি সবাইকে দেখতে চাই, সুন্দরভাবে বাঁচতে চাই।

লাবনীর পিতা লাল মিয়া জানান, তিনি দিনমজুর। তার যেটুকু ছিলো তা দিয়ে চিকিৎসা করেছেন। বর্তমান তিনি নিঃস্ব। এ জন্য সে সরকার প্রধানসহ সকলের সহযোগিতা কামনা করছেন।


সান নিউজ/এইচআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা