সারাদেশ

নরসিংদীতে প্রবাসীর মানবিকতা

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : নাম আলমগীর হোসেন জাহাদ। জন্মস্থান নরসিংদী জেলার পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নর ছোটতারগাঁও গ্রামে। বাবা সুরুজ মিয়া চৌধুরীর হাত ধরেই চাকরির সুবাধে দীর্ঘদিন যাবত সিঙ্গাপুরে থাকেন।

কাজ করেন সিঙ্গাপুর, থাইল্যান্ড, নাইজেরিয়া, ব্রাজিল, দুবাই, কম্বোডিয়াসহ প্রায় দশটিরও অধিক দেশে। মাঝে মাঝে ছুটিতে দেশে আসেন। ঘুরে দেখেন আশপাশের এলাকা। খোঁজ খবর নেন প্রতিবেশীদের দৈনন্দিন জীবন যাপনের। এই থেকে মনে দাগ কাটে এই প্রবাসীর। চিন্তা করেন কিভাবে সমাজের এই পিছিয়ে পড়া মানুষগুলোকে এগিয়ে নেয়া যায়। এছাড়া দরিদ্র মানুষের দুঃখ দুর করার পাশাপাশি তাদের বিভিন্ন সমস্যা নিরসনে কাজ করার। তারই লক্ষ্যে তিনি পিছিয়ে পড়া নারী সমাজকে এগিয়ে নিয়ে জন্য তাদের হাতকে কর্মের হাতে পরিণত করার চেষ্টায় সেলাই মেশিন বিতরণ করার চিন্তা করেন।

এরই অংশ হিসেবে গত শনিবার (২৩ জানুয়ারি) তার নিজ বাড়িতে ৫০ জন দরিদ্র অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। এছাড়া পানির জন্য বেশ কয়েকটি পরিবার নলকুপ না থাকায় তাদের জন্য নলকুপ বিতরণ করা হয়।

কথা প্রসঙ্গে প্রবাসী আলমগীর হোসেন জানান, সমাজের দায়িত্ববোধ থেকেই এই কাজে অংশগ্রহণ। পরবর্তীতে একটি ভ্রাম্যমাণ পোশাক তৈরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে এই কার্যক্রমটি অব্যাহত রাখার চেষ্টা করবো। এছাড়া দরিদ্র পরিবারের জন্য বিয়ের অনুষ্ঠানের সহায়তা, মসজিদ-মাদ্রাসায় সহায়তা, পানির অভাব দুর করা, অর্থের অভাবে স্কুল-কলেজের শিক্ষার্থীদের সহায়তা করারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সম্প্রতি নিজ অর্থায়নে ১৮টি অটোরিকশা, করোনাকালীন অসহায় পরিবারের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন। তার এই মানবিক কর্মকাণ্ডে সাধারণ মানুষের মাঝে সাড়া ফেলেছে।

সান নিউজ/এসআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা