সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতাল

আছে বেড, নেই বালিশ ও কম্বল

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল। জেলার প্রায় ৩০ লাখ মানুষের সর্ববৃহৎ হাসপাতাল এটি। প্রতিদিন জরুরি বিভাগ ও সপ্তাহে ৬ দিন বহিঃর্বিভাগে বিভিন্ন উপজেলা এবং জেলা শহরের রোগীরা চিকিৎসা নিতে আসে প্রায় ৩ সহস্রাধিক।

এদিকে, তুলনামূলক খারাপ রোগীদের হাসপাতালে ভর্তি দেয়া হয়। সরকার এসব রোগীদের সিটের বিছানার জন্য বালিশ ও কম্বল বরাদ্দ দিয়েছে কিন্তু এই হাসপাতালে ভর্তি হওয়ার পর রোগীদের বাইরে থেকে বিছানার বালিশ কিনে আনতে হয়। পাশাপাশি এই শীতের মৌসুমে শরীরের জড়াতে বাইরে থেকে আনতে হয় কাথা-কম্বল।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতি বছর চিকিৎসা সেবা খাতে সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দিচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালেও এই বরাদ্দের টাকা আসে। প্রতি বছর টেন্ডারের মাধ্যমে আনুষঙ্গিক বিভিন্ন জিনিসের সঙ্গে রোগীদের জন্য বালিশ ও কম্বল ক্রয় করা হয় কিন্তু ভর্তি থাকা রোগীদের এসব না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

গত এক সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়ার এই হাসপাতালে সরেজমিনে গিয়ে ভর্তি থাকা রোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, ভর্তির পর প্রতিটি ওয়ার্ডের বেডে শুধু একটি সাদা চাদর বিছিয়ে দেয়া হয়। বালিশ ক্রয় করে আনতে হয় হাসপাতালের ভেতরের একটি স্টেশনারি দোকান থেকে। অনেক দরিদ্র রোগীরা বালিশের বদলে মাথার নিচে কাপড় জড়ো করে দিয়ে রেখেছেন। এখন শীতের মৌসুম থাকায় রোগীদের হাসপাতাল থেকে কম্বল দেওয়ার কথা থাকলেও তা দেয়া হয় না। তাই তাদের নিজের বাড়ি বা আত্মীয় স্বজনের বাড়ি থেকে কম্বল বা কাথা নিয়ে আসতে হচ্ছে। হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে ঘুরে প্রতিটি সিটে একই অবস্থা দেখা গেছে। এছাড়াও সিটের বাইরে মেঝেতে থাকা অতিরিক্ত রোগীদের একই অবস্থা দেখে যায়।

এ বিষয়ে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন বলেন, হাসপাতাল থেকে রোগীদের বালিশ-কম্বল দেওয়ার তো কথা। আমি এই বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।

সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা