সারাদেশ

রংপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুর নগরীতে শিশু ধর্ষণ মামলায় আইনুল হক নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৪ জানুয়ারি) দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক যাবিদ হোসেন এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন।
দন্ডিত আইনুল রংপুর নগরীর মধ্য বিন্যাটারীা আমজাদ হোসেনের ছেলে। ভুক্তভোগী শিশুর বাড়িও একই গ্রামের।

সরকার পক্ষের আইনজীবী পিপি রফিক হাসনাইন জানান, ২০০৯ সালের ১০ মার্চ রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির অদূরে বাঁশ বাগানের কাছে যায় শিশুটি। ওই সময় শিশুটিকে পেছন থেকে জাপটে ধরে ধর্ষণ করে আইনুল। শিশুটির আত্মচিৎকারে আশেপাশের লোকজন এসে ধর্ষক আইনুলকে আটক করে। কিন্তু তার স্বজনরা হামলা চালিয়ে ধর্ষক আইনুলকে ছিনিয়ে নিয়ে যায়। গুরুতর অবস্থায় শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অত্যাধিক রক্তক্ষরণের কারণে শিশুটি জীবনমৃত্যুর সন্ধিক্ষণে এসে পৌঁছেছিল।

এ ঘটনায় মিশুটির বাবা আকমল হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। মামলায় বাদী পক্ষের ৮ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে বিজ্ঞ বিচারক আসামিকে দোষী সাব্যস্ত করে কর যাবতজ্জীবন কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন। তিনি এ রায়ে সন্তোষ প্রকাশ করেন।

সান নিউজ/এইচআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা