সারাদেশ

বঙ্গবন্ধুর বাংলায় মাদক জঙ্গিবাদের স্থান নেই: এসপি বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুরের পুলিশ সুপার (এসপি) বিপ্লব কুমার সরকার বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় মাদক, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। আপরাধীর একমাত্র পরিচয় অপরাধী। তিনি যতই ক্ষমতাধর হোক না কেন ছাড় পাবেন না। আর যারা এদের আশ্রয়-প্রশ্রয় দেবেন তাদেরও আইনের আওতায় আনা হবে। কেউই ছাড় পাবেন না।

শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে রংপুরের কাউনিয়া থানায় মাসিক অপরাধ ও আইনশৃংখলা পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রংপুরের পুলিশ সুপার এসব কথা বলেন।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মাসুমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মধুসূদন রায়, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) মো. আরমান হোসেন প্রমুখ। এসময় রংপুর জেলা ও কাউনিয়া থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রংপুরের এসপি বলেন, আপনারা যদি ইচ্ছা করেন, আপনারা যদি সৎ পথে থেকে ভালোভাবে কাজ করেন, যদি দুর্নীতির ঊর্ধ্বে থাকেন, তাহলে দুর্নীতি দমন করতে পারবেন। আপনারা যদি আজকে ভালোভাবে থাকেন, শৃঙ্খলা বজায় রাখেন, তাহলে আমি বিশ্বাস করি থানায় ভালো অফিসার আছেন এবং ভালোভাবে কাজ করছেন, সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনও প্রকার সমস্যা সৃষ্টি হতে পারে না।

তিনি কাউনিয়া থানার পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কতর্ব্যনিষ্ঠা, সততা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং স্পর্শকাতর মামলাসমূহের অগ্রগতি, কাউনিয়া থানা এলাকার, জুয়া-চোরাচালান, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধ, আসামি গ্রেফতার, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ থানায় আগত সেবাভোগীদের সেবা প্রদান নিশ্চিত করারসহ থানার গোয়েন্দা কার্যক্রমসহ বিভিন্ন নির্দেশ দেন।

সান নিউজ/এইচআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা