সারাদেশ

বাংলাদেশে আর কোন গবির মানুষ থাকবে না : শেখ সেলিম 

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ: প্রত্যেকটা মানুষকে বঙ্গবন্ধুর মতো ত্যাগের আদর্শ নিয়ে বাঁচতে হবে উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুর করিম সেলিম এমপি বলেছেন, বাংলাদেশে আর কোন গবির মানুষ থাকবে না। ২০৪০ সালের মধ্যে আমরা উন্নত দেশে পরিণত হবো।

শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জের মধুমতি নদীর উপর ঘাঘা ধোলইতলা এলাকায় ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপনে ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিখির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ ফজলুর করিম সেলিম এমপি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর গোপালগঞ্জের মানুষের সঙ্গে বিমাতাসূলভ আচরণ করা হয়েছিল। তাই ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এ জেলার উন্নয়নে মাস্টার প্লান তৈরি করে। সেই মাস্টার প্লান অনুযায়ী গোপালগঞ্জের উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। এ জেলায় এমন কোন রাস্তা বা ব্রিজ নেই যা নির্মাণ করা হয়নি। এখন গোপালগঞ্জের মানুষের কোন অভাব থাকবে না।

তিনি আরও বলেন, প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এ ব্রিজটি গোপালগঞ্জ জেলার সদর উপজেলা ও নড়াইল জেলার লোহাগড়া উপজেলার অন্তত ২০টি গ্রামের মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি হবে। এসব গ্রামের মানুষের যাতায়াত ও অর্থনৈতিক উন্নতি হবে। ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হবে।

সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন আমাদের দেশে কোন গৃহহীন থাকবে না। আজই প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনদের মধ্যে জমিসহ ঘর বিতরণ করেছেন।

গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চুর সভাপতিত্বে চরঘাঘা এলাকায় এ ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নির্মাণাধীন ব্রিজের প্রকল্প পরিচালক (পিডি) মঞ্জুরুল আলম সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ রুহুল আমীন, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী এহসানুল হক, উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুর রহমান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, জালালাবাদ ইউপি চেয়ারম্যান এম সুপারুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, এলজিইডি ‌'পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্প' এর আওতায় ৯৭ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে গোপালগঞ্জ জেলার সদর উপজেলাধীন গোপীনাথপুর-ঘাঘাধলাইতলা সড়কের মধুমতি নদীর উপর ৭৮৮.৯০ মিটার দীর্ঘ পিএসসি গার্ডার ব্রিজ নির্মাণ করছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা