সারাদেশ

সিলেটে স্বপ্ননীড় পেল গৃহহীন পরিবার

নিজস্ব প্রতিনিধি, সিলেট : তাদের ঘর থাকবে কি, কোন জমিই ছিল না। নানা দুঃখ কষ্ট আর বঞ্চনায় কাটছিল জীবনের প্রতিটি দিন, প্রতিটি মুহুর্ত। চরম দরিদ্র এই মানুষগুলোর একটা বড় কষ্টের স্থায়ী সমাধান করে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেটের প্রায় দেড় হাজার পরিবারে এখন রীতিমতো আনন্দের বন্যা বইছে। ঘর পেয়েছেন তারা।

শনিবার (২৩ জানুয়ারি) সকালে সিলেটসহ দেশের অন্যান্য জেলাগুলোর ‌'স্বপ্ননীড়' আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিববর্ষ উপলক্ষে তৃণমূলের গৃহহীন মানুষদের জন্য তার এই বিশেষ উদ্যোগ বাস্তবায়ন একধাপ এগিয়ে গেলো।

অবশ্য এ প্রকল্পের আওতায় সিলেটে প্রায় ৪ হাজার একশ' ৭৮ জনের ঘর তৈরির কাজ চলছে। শেষ হয়েছে এক হাজার চারশ' ছয়টির। সেগুলো সুবিধাভোগীদের ইতিপূর্বেই দেয়া হয়েছে।

এ ব্যাপারে এগিয়ে সিলেটের কানাইঘাট উপজেলা। এ উপজেলার শতভাগ ঘরই ইতিমধ্যে বুঝিয়ে দেয়া হয়েছে। প্রকল্পের আওতায় কানাইঘাট উপজেলার মোট ১৯৩ জন ভূমি ও গৃহহীনকে এ সুবিধা দেয়ার জন্য নির্বাচন করা হয়েছিল।

এ কারণে কানাইঘাটে রীতিমতো উৎসবের আমেজ বিরাজ করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি জানান, অসহায় গৃহহীনরা ঘর পেয়ে উচ্ছসিত। দুঃখী এই মানুষগুলোর মুখে প্রশান্তির হাসি ফুটিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপজেলারই গৃহহীন সামসুল ইসলাম (২২) মোবাইলে এই প্রতিবেদকের সাথে আলাপকালে জানান, বস্তি কলোনি বা কারও ঘরে আশ্রয় নিয়ে জীবনের অনেকটা দিন কাটিয়েছেন তার বাবা। শেষ জীবনে এসে প্রধানমন্ত্রীর দেয়া ঘর পেয়ে আমরা খুব খুশি।

এমন খুশি বিরাজ করছে সিলেটের প্রায় প্রতিটি উপজেলার ঘর পাওয়া মানুষের মধ্যে।

এ পর্যন্ত সিলেট জেলার স্বপ্ননীড় পাওয়া ১ হাজার ৪শ ৬টির মধ্যে উপজেলা অনুযায়ী হিসাবটা এরকম, সিলেট সদর উপজেলায় মোট ১৪৪ জনের মধ্যে ১৭, দক্ষিণ সুরমার ১২০ জনের মধ্যে ১৫, বিশ্বনাথের ৬৬৯ জনের মধ্যে ১২০, ওসমানীনগরের ৫৩৩ জনের মধ্যে ১৪০, বালাগঞ্জের ৮৭৫ জনের মধ্যে ১৪০, বিয়ানীবাজারের ১০৪ জনের মধ্যে ৩০, গোলাপগঞ্জের ২০০ জনের মধ্যে ৭৭, ফেঞ্চুগঞ্জের ১৩০ জনের মধ্যে ৭২, গোয়াইনঘাটের ৫০০ জনের মধ্যে ২৭০, জৈন্তাপুরের ৩৩০ জনের মধ্যে ১২৪, কোম্পানিগঞ্জের ২৫০ জনের মধ্যে ১৫৭, জকিগঞ্জের ১৩০ জনের মধ্যে ৫৫ জন জন গৃহহীন দুই কক্ষ, একটি রান্নাঘর ও ১টি বাথরুম বিশিষ্ট ঘরের মালিক এখন।

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম জানিয়েছেন, প্রতিটি ঘর নির্মাণে খরচ হচ্ছে ১ লাখ ৭১ হাজার টাকা।

প্রকল্পের আওতায় নির্মানাধীন অন্য ঘরগুলোর কাজও যত দ্রুত সম্ভব সমাপ্তের আশ্বাস দিয়েছেন তিনি।

সান নিউজ/এক

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা