সারাদেশ

নড়াইলের ভূমিহীন ও গৃহহীনরা পেল গৃহ

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিববর্ষ উপলক্ষে নড়াইলে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নড়াইলে জেলা প্রশাসক মোহম্মদ্দ হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্দ জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধ অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ফকরুল ইসলাম, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মো. নাহিদ পারভেজ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফান, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা প্রমুখ।

এসময় জেলা ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনীতি বিদ, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও উপকার ভোগীদের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

নড়াইল জেলায় এ কার্যক্রমের আওতায় আজ ১ম পর্যায় ২ শতক জমিসহ ১০৫টি গৃহ ও বন্দোবস্তকৃত জমির মালিকানা সংক্রান্ত কাগজপত্র উপকার ভোগীদের মাঝে হস্তান্তরের উদ্বোধন করা হয়।

সান নিউজ/এসআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা