সারাদেশ

ভোলায় ৫২০ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার পাকা ঘর

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলায় ভিডিও কনফারেন্সে ৫২০ ভূমি ও গৃহহীন পরিবারকে পাকা ঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির জনকের জন্ম শতবর্ষ উপলক্ষে ভোলায় ৫২০ পরিবারকে জমিসহ ঘর দেওয়া হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে ভূমিহীনদের ঘর দেওয়া কর্মসূচি উদ্বোধন করেন।

ভোলা সদর উপজেলা হল রুমে ক শ্রেণীর পর্যায়ে ৫২০টি ঘরের কাজ সম্পন্ন করে তালিকাভুক্ত পরিবারকে জমিসহ ঘরে বুঝিয়ে দেওয়া হয়। প্রত্যেক পরিবারের হাতে কবুলিয়াত দলিল, নামজারী খতিয়ানসহ অন্যান্য কাগজপত্র তুলে দেন ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ভোলা জেলাপরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, পুলিশ সুপার সরকার মুহাম্মদ কায়সার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোসারেফ হোসেন, জেলা আওয়ামী লীগ এর সিনিয়র যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, সদর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, ভোলা সদর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আবু আবদুল্লাহ খান প্রমুখ।

উল্লেখ্য, মুজিববর্ষ উপলক্ষে ভোলার সাত উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাকাঘর দেয়া হবে ৫২০টি। এর মধ্যে সদর উপজেলায় ১৮২টি, দৌলতখান উপজেলায় ৪২টি, বোরহানউদ্দিন উপজেলায় ২৮টি, লালমোহন উপজেলায় ২০টি, তজুমদ্দিন উপজেলায় ১৮টি, চরফ্যাশন উপজেলায় ৩০টি ও মনপুরা উপজেলায় ২০০টি।

সান নিউজ/আই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা