সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ১৩১৯ গৃহহীন পরিবার পেলেন বাসগৃহ

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ৬৬ হাজার ১শ ৮৯টি পরিবারের নিকট নবনির্মিত বাসগৃহ হস্তান্তরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ৩শ ১৯টি অসহায়, গৃহহীন পরিবারের নিকট বাড়ির চাবি ও জমির দলিল বুঝিয়ে দেয়া হয়।

সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের মানপুর-সল্লায় শনিবার (২৩ জানুয়ারি) সকালে সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব হস্তান্তরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রত্যেকটি লাল-সবুজের স্বপ্নের নীড়ে রয়েছে ২টি ঘর, একটি রান্না ঘর, টয়লেটসহ পানি, বিদ্যুতের সকল সুবিধা।

জেলার সদর উপজেলায় ১৩০, শিবগঞ্জে ৭৩৭, গোমস্তাপুরে ৯৫, নাচোলে ২০০ এবং ভোলাহাটে ১৭৫টি গৃহহীন ঠাঁই পেয়েছে মুজিব-বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার।

জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে বাসগৃহ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মঈনুদ্দিন মন্ডল, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, জেলা আ লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তাজকির উজ-জামান, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরীসহ বিভিন্ন সরকারি দপ্তর প্রধান ও সুবিধাভোগীরা।

সান নিউজ/জেএইচ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা