সারাদেশ

৪ শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ 

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় কাজীপাড়া যুব ঐক্য পরিষদ সামাজিক সংগঠনের উদ্যোগে ৪ শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২২ জানুয়ারি) সকালে জেলা ঈদগাহ মাঠ প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বাড়ী চেীধুরী মন্টু।

এতে সংগঠনের সভাপতি মো. হেলাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংগঠনে উপদেষ্ঠা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এড. লোকমান হোসেন, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সৈয়দ মো. আকরাম, কাজীপাড়া ৮নং ওয়ার্ডে কাউন্সিলর শাহ মো. শরীফ ভান্ডারী, কাজীপাড়া আওয়ামী লীগের সভাপতি মো. কাসেম মিয়া,সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হায়দার করিম, পঞ্চায়েত কমিটির সভাপতি মো. কিতাব আলী, সমাজ সেবক হেবজুবুর রহমান শাকিল, সরদার শেখ জামাল উদ্দিন, আতাউর রহমান শাহিন, সাদেকুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম, একুশে টেলিভিশন ও দৈনিক সময়ের আলো জেলা প্রতিনিধি মীর মো. শাহীন, সংগঠনে সাধারণ সম্পাদক শাহ মো. ইয়াছিন মিয়া, সাংগঠনিক সম্পাদক খন্দকার মো. নাজিম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠান পরিচলনা করেন মো. মোস্তাক মিয়া। এ সময় বক্তারা, শীতার্তদের পাশে দাঁড়ানো সংগঠনটির উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজের বিত্তবান সকলকে যার যার অবস্থান থেকে অসহায়দের পাশে দাঁড়াতে হবে। তাহলেই একটি সুন্দর সমাজ ও সুন্দর দেশ গড়ে উঠবে।

পরে অতিথিবৃন্দ অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সান নিউজ/এমএন/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা