সারাদেশ

৪শ' কম্বল পেল নাটোরের শীতার্ত অসহায় মানুষ

নিজস্ব প্রতিনিধি, নাটোর : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নাটোর ইউনিটের পক্ষ থেকে নাটোরে শীতার্ত অসহায় মানুষের মাঝে ৪০০ কম্বল বিতরণ করেছে।

শুক্রবার (২২ জানুয়ারি) শহরের নাটোর আধুনিক সদর হাসপাতাল এলাকায় নাটোর রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে তালিকাভুক্ত ব্যক্তিদের হাতে এসব কম্বল তুলে দেন- রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান।

এ সময় উপস্থিত ছিলেন, ইউনিটের ভাইস চেয়ারম্যান ও নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান।

রেড ক্রিসেন্ট সোসাইটি নাটোর ইউনিটের সম্পাদক ও নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন জানান, কম্বল বিতরণের তালিকা প্রস্তুতে বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী ও বিধবা মহিলাদের অগ্রাধিকার প্রদান করা হয়েছে।

সান নিউজ/এমএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা