সারাদেশ

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড় : পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার শালবাহান ইউনিয়নের লোহাকাঁচি ডাঙ্গীবস্তি এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত জাহেদুল ইসলাম ওই এলাকার মো. সাইদুর ইসলামের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত সকালে স্থানীয় একটি বিয়ে বাড়িতে সাউন্ড বক্রে বৈদ্যুতিক তার সংযোগ দিতে গিয়ে সেই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয় ও পরিবারের লোকজন উদ্ধার করে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, শালবাহান ইউনিয়নের চেয়ারম্যান মো. ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ছেলেটি আমার ইউনিয়নের সকালে বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে।

সান নিউজ/আরআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা