সারাদেশ

খুলনায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত 

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনার ডুমুরিয়ায় একই দিনে পরপর দুটি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়।

শুক্রবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের বালিয়াখালি ব্রীজের নিকট মোটরসাইকেলের সাথে যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ এ দুর্ঘটনা ঘটে। এতে জাহিদ খান (২৪) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত জাহিদ ডুমুরিয়া উপজেলার বানাই গ্রামের জাকির খানের ছেলে ও ডুমুরিয়া কলেজের স্নাত্মক পড়ুয়া শিক্ষার্থী।

অন্যদিকে, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া এলাকায় বটতলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে পাশের খাদে পড়ে যায়। এসময় বাসের ২৫ জন আহত হলেও ৩ যাত্রীকে হাসপাতালে নেয়া হয়। সেখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

পুলিশ জানায়, সকালে খুলনা থেকে সাতক্ষীরার দিকে একটি যাত্রীবাহী বাস যাচ্ছিল। বালিয়াখালি ব্রীজের নিকটবর্তী মোড়ে একটি দ্রুতগতির মোটরসাইকেলের সাথে বাসটির সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি খর্নিয়া থেকে ডুমুরিয়ার দিকে যাচ্ছিল। মুখোমুখি সংঘর্ষের ফলে মোটরসাইকেল আরহী জাহিদ খান ঘটনাস্থলে মারা যান। এসময়ে মোটরসাইকেলটি চুর্ণবিচুর্ণ হয়ে যায়। আর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে আটকে যায়। এতে বাসের কয়েকজন যাত্রী সামান্য আঘাত পেয়েছেন। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস, খর্নিয়া হাইওয়ে থানা ও ডুমুরিয়া থানার সদস্যরা সেখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

ডুমুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদ হোসেন বলেন, এ ঘটনায় নিহতের মরদেহ ও বাসটি খর্নিয়া হাইওয়ে থানার হেফাজতে আছে। তবে চালক পালিয়েছেন।

ডুমুরিয়া হাইওয়ে পুলিশের এসআই রেজাউল করিম জানান, বেলা সাড়ে ১১ টার দিকে খুলনা থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস চুকনগরে পৌঁছানোর আগে বটতলার পাশে উল্টে যায়। বাসটিতে ২০-২৫ জন যাত্রী ছিল। বাসটির সকলেই কম বেশি আহত হলেও ৩ জনকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সান নিউজ/কেএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা