সারাদেশ

ভোলায় নিয়োগ পরীক্ষা স্থগিতে পরীক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, ভোলা : আদালতের নিষেধাজ্ঞায় ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করায় বিক্ষোভ মিছিল করে পরীক্ষার্থীরা।

শুক্রবার (২২ জানুয়ারি) সকালে পরীক্ষা কেন্দ্র গিয়ে পরীক্ষা স্থগিত আদেশ এর নোটিশ দেখতে পেয়ে পরীক্ষার্থীরা ভোলা শহরে এই বিক্ষোভ মিছিল করে। এসময় তারা ভোলা জেলা প্রশাসক এর বাস ভবনের সামনে পরীক্ষা নেয়ার দাবিতে অবস্থান নেয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদার এসে পরীক্ষার্থীদের পরবর্তীতে নেওয়া হবে বলে আশস্থ করলে পরীক্ষার্থী স্থান ত্যাগ করেন।

ভোলা সদর সিনিয়র সহকারী জজ আদালতের দেওয়ানি ২৮/২০২১ নম্বর মোকাদ্দমার আদেশের পরিপ্রেক্ষিতে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে বিনা বেতনে উমেদার হিসেবে দায়িত্বরত কর্মচারীদের মামলার কারণে নিয়োগ পরীক্ষার উপর আদালত অস্থায়ী নিষেধজ্ঞার আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন মামলার বাদি পক্ষের এ্যাডভোকেট মো. জিয়াউর রহমান।

মোকদ্দমার বাদি পক্ষের কৌশলী এ্যাডভোকেট মো: জিয়াউর রহমান জানান, জেলা প্রশাসকের কার্যালয়ে দীর্ঘ দিন যাবত বিনা নিয়োগে দায়িত্বরত ১০ জন ৪র্থ শ্রেণির কর্মচারী মোকদ্দমা দায়ের করেন। অগ্রাধিকার ভিত্তিতে বিনা নিয়োগে দায়িত্বরত কর্মচারীদেরকে নিয়োগ প্রদান না করে নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ৪র্থ শ্রেণির কর্মচারী নিয়োগ প্রক্রিয়া শুরু করে জেলা প্রশাসন। এতে ১৫টি পদের বিপরীতে প্রায় তিন হাজার প্রার্থী আবেদন করেন।

নিয়োগ পরীক্ষার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে ১৯ জানুয়ারি ভোলা সদর সিনিয়র সহকারী জজ আদালতে মোকদ্দমা দায়ের করেন। উক্ত মোকদ্দমায় শুনানী শেষে বৃহস্পতিবার ভোলা সদর সিনিয়র সহকারী জজ মোহাম্মদ নাসিম মাহমুদ ভোলার জেলা প্রশাসকের কার্যালয়ে অফিস সহায়ক নিয়োগ বিষয়ে স্থিতাবস্থা (স্টাসকো) বজায় রাখার নির্দেশ প্রদান করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক সাংবাদিকদের জানিয়েছেন, মামলা জনিত কারণে শুক্রবার অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা বন্ধ করা হয়েছে।

সান নিউজ/ইআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা