ছবি: সংগৃহীত
শিক্ষা

৪ পরীক্ষার্থীর শিক্ষক হওয়ার স্বপ্ন ভঙ্গ

ভোলা প্রতিনিধি: পরীক্ষা শুরু সকাল ১০ টায়। কিন্তু সড়কে যানজটের কারণে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে সময় লাগে ৯.৪০ মিনিট। ১০ মিনিট দেরি হওয়ায় এ বছর সহকারী শিক্ষক নিয়োগের লিখিত (এমসিকিউ) পরীক্ষা দেওয়া হলো না ভোলার ৪ পরীক্ষার্থীর।

আরও পড়ুন: নিয়োগ পরীক্ষায় আটককৃত ৯ জন হাজতে

দেরিতে আসায় দায়িত্বরত পরীক্ষা কমিটির শিক্ষকদের আপত্তিতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলেও তাদের আবার বের করে দেয়া হয়। এতে ঐ পরীক্ষার্থীরা কেন্দ্রের বাইরে এসে কান্নায় ভেঙে পড়েন।

বয়সের কারণে এ বছরই অনেকের শেষ বারের মতো এই সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল।

এ যেন ক্রিকেটের টাইম আউট এর মতো পরীক্ষার হল থেকেই আউট হয়ে যাওয়ার মতো অবস্থা। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান।

আরও পড়ুন: পরীক্ষায় জালিয়াতির দায়ে আটক ২২

ভোলার চরফ্যাশন উপজেলার নজরুল নগর ইউনিয়ন থেকে সকাল ৬.৩০ মিনিটের বাসে রওনা দেন নাজনিন নাহার ঝুমু। লক্ষ্য সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষায় অংশ নিয়ে চাকরী পেয়ে নিজের স্বপ্ন পূরণ করার। কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল।

পরীক্ষাকালীন সময়ে শহরে হঠাৎ যানজটের কারণে ভোলার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে সময় লাগে ৯.৪০ মিনিট। পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা কেন্দ্রেও প্রবেশ করেন।

কিন্তু হলে প্রবেশ করার আগেই পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে থাকা শিক্ষক ও কর্মকর্তারা ১০ মিনিট দেরিতে আসায় তাকে বের করে দেন। এতে নাজনীনের আর পরীক্ষা দেওয়া হলো না।

আরও পড়ুন: শিক্ষক নিয়োগ পরীক্ষায় আটক ৩৫

শুধু নাজনিন নয়, একই সময় বোরহানউদ্দিনের হাবিবা, জেরিন ও দৌলতখান থেকে পরীক্ষা দিতে আসা লিপি আক্তারকে পরীক্ষা দিতে হলে প্রবেশ করতে দেওয়া হয়নি।

পরে সবাই পরীক্ষা কেন্দ্রের বাইরে এসে কান্নায় ভেঙ্গে পড়েন। এদের মধ্যে অনেকেরই এবার শেষ বারের মতো প্রাইমারী শিক্ষক নিয়োগের পরীক্ষায় অংশ নিতে এসেছিলেন। ১০ মিনিটের আক্ষেপ থেকে যাবে তাদের আজীবন।

পরীক্ষা কেন্দ্রের বাইরে থাকা অভিভাবক আফজাল হোসেন বলেন, মানবিক কারণে দেরি করে আসা শিক্ষার্থীদের পরীক্ষা দেয়া সুযোগ দেয়া উচিত ছিল। গ্রামের মেয়েদের এমনিতেই অভিভাবকরা পড়াশোনা করাতে চায় না। অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়।

আরও পড়ুন: প্রাথমিকে নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা

এখন সেখানে যদি মেয়েরা প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে একটি চাকরী পায়, সেক্ষেত্র অন্য মেয়েদের বাল্য বিয়ে থেকে বেচেঁ যাওয়া বা স্বামীর বাড়িতে সম্মান কিছুটা বৃদ্ধি পায়।

আজ এই মেয়েদের সাথে যেটা ঘটলো, সেটা অমানবিক। এমন ঘটনা হলের দায়িত্বরত স্যারদের বোন বা মেয়ের সাথেও যদি এমনটা ঘটতো, তাহলে তারা কি করতেন?

ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা সফিকুল ইসলাম জানান, ৪ জন না, ২ জন না, একজন তা আমাদের দেখার বিষয় না।

আমাদের সরকারি নির্দেশনা আছে, পরীক্ষা শুরুর ১ ঘন্টা আগে আসন গ্রহণ করতে হবে। সকাল সাড়ে ৯ টার পর ম্যাজিস্ট্রেট ছাড়া কেউ পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবে না, বের হতেও পারবে না। সুতরাং কেউ পরীক্ষা দিতে আসছে, বের করে দেয়া হয়েছে- এমন কোনো তথ্য নেই বলে জানান তিনি।

আরও পড়ুন: নান্দনিক আয়োজনে বাংলাদেশ ফেস্টিভ্যাল

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান। তিনি বলেন, মানবিক দিক বিবেচনা করে ২০ মিনিট দেরি করে এলেও শিক্ষার্থীদের পরীক্ষায় বসার অনুমতি দেয়া উচিত ছিল।

আমাকে যদি আগে বিষয়টি জানানো হতো, তাহলে কোনো কিছু করা যেতো। যেহেতু আমাকে পরে জানানো হয়েছে, সেহেতু এখন আর দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু করার নেই।

জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, ভোলা জেলার ৭ টি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রায় ৩৫০ টি শূন্য পদের বিপরীতে প্রায় ১৬ হাজার চাকরি প্রত্যাশী ৩০ টি কেন্দ্রে লিখিত (এমসিকিউ) পরীক্ষায় অংশ নিয়েছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা