সারাদেশ

রাঙামাটিতে ২৬৮টি পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর ঘর উপহার

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : মুজিব শতবর্ষে পাহাড়ি জেলা রাঙামাটিতে ‘ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের আওতায়’ ২৬৮টি গৃহ উপকারভোগীদের কাছে হস্তান্তর করা হচ্ছে।

শনিবার (২৩ জানুয়ারি) ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণায় প্রকল্পটি নেয়া হয়েছে।

‘জমিও নাই ঘরও নাই’ ‘ক’ শ্রেণির এ প্রকল্পের অধীনে প্রথম পর্যায়ে জেলার ৭টি উপজেলার ২৬৮ জন উপকারভোগী এই গৃহ পাচ্ছেন। নির্মাণাধীন রয়েছে ৭৩৬টি ঘর।

এছাড়া ‘জমি আছে ঘর নাই’ ‘খ’ শ্রেণির প্রকল্পের কাজও শুরু হবে খুব শিগগির। জেলায় এই দুই শ্রেণির ২ হাজার ৫১২জন গৃহহীন ব্যক্তির তালিকা করা হয়েছে। পর্যায়ক্রমে অবশিষ্টরাও এ সুবিধার আওতায় আসবেন। একইসাথে প্রকল্পটি চলমান থাকবে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসন মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ।

এসময় উপস্থিত ছিলেন এডিসি মোঃ মামুন এবং এডিএম শিল্পী রানী রায়। জেলা প্রশাসনের এই সংবাদ সম্মেলনে স্থানীয় ৬০-৭০ গণমাধ্যম কর্মী অংশ গ্রহণ করেন।

সান নিউজ/কেইউ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা