সারাদেশ

মুন্সীগঞ্জে নতুন ঘর পাচ্ছে ৫০৮ গৃহহীন পরিবার

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ : মুন্সীগঞ্জে মুজিববর্ষ উপলক্ষ্যে গৃহহীন ও ভূমিহীন এমন ৫০৮টি গৃহহীন পরিবারকে নতুন ঘর দেওয়া হচ্ছে। আগামী শনিবার উপকারভোগীর মধ্যে নতুন ঘর হস্তান্তর করা হবে। দুই শতাংশ জমির মধ্যে প্রতিটি ঘর নির্মাণে খরচ হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, মুন্সীগঞ্জে জমি নাই, ঘর নাই এমন ২ হাজার ৭৩টি পরিবার বাছাই করা হয়। এদের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হলে ৫০৮টি ঘরের বরাদ্দ পাওয়া যায়।
সদর উপজেলায় ১০০টি, টঙ্গিবাড়ী উপজেলায় ২০টি, লৌহজং উপজেলায় ১৪৩টি, শ্রীনগর উপজেলায় ৭০টি, গজারিয়া উপজেলায় ১৫০টি ও সিরাদিখান উপজেলা ২৫টি ঘর হস্তান্তর করা হবে।

জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার জানান, যেসব ঘরের নির্মাণ কাজ এরইমধ্যে শেষ হয়েছে তা শনিবার সকালে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করবেন। এছাড়া ৫০৮টি পরিবার ছাড়াও অন্য যে সকল পরিবারের জমি ও ঘর নেই তাদের সরকারি, ব্যক্তিগত, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ীদের সহযোগিতা নিয়ে নতুন ঘরের ব্যবস্থা করে দেওয়া হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) দীপক কুমার রায়, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডি-এলজি) এস এম শফিক, মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা রুবাইয়েত হায়াত শিপলু, প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ উল ইসলাম প্রমুখ।

সান নিউজ/এনএইচ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা