সারাদেশ

ঝালকাঠিতে ৪১টি ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ

এস এম রেজাউল করিম, ঝালকাঠি : ঝালকাঠির সড়ক মহাসড়কে ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। অনেক পুরাতন এই ব্রিজগুলো মাঝে মাঝে জোড়াতালি দিয়ে মেরামত করা হলেও কদিন যেতে না যেতেই আবার পূর্বাবস্থায় ফিরে যাচ্ছে।

সড়ক বিভাগ জানিয়েছে তাদের অধীনে থাকা জেলায় ৪১টি বেইলি ব্রিজের সবগুলোই ঝুঁকিপূর্ণ। এগুলো জোড়াতালি দিয়ে চলাচলের উপযোগী রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে সড়ক বিভাগ। কিছু দিন যেতে না যেতেই আবার ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ বলছেন, অপরিকল্পিত দায়সারাভাবে মেরামত করায় ঝুঁকি থেকেই যাচ্ছে। ডিপিপি বাস্তবায়ন হলে বেইলি ব্রিজের স্থলে দ্রুতই নতুন ব্রিজ নির্মাণ করা হবে জানান সড়ক বিভাগ।

বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির বাসন্ডা এলাকার বেইলি ব্রিজটি চলাচলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বরিশাল বা ঝালকাঠি থেকে খুলনা ভান্ডারিয়া, মঠবাড়িয়া ও পাথরঘাটাগামী শত শত যানবহন প্রতিদিন এই ব্রিজের উপর দিয়েই চলাচল করে। অথচ অনেকদিন ধরেই এই ব্রিজটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ব্রিজটির উপরে কোন যাত্রীবাহী বাস বা ট্রাক উঠলে, চালক ও যাত্রীরা অনুভব করেন, ব্রিজটি যেন দোলনার মত দুলছে। এছাড়া এই ব্রিজের বিভিন্ন প্লেটগুলোও আলগা হয়ে রয়েছে। প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটে। এই ব্রিজে দুর্ঘটনার স্বীকার হয়ে কেউ কেউ পঙ্গু হয়েছেন বলেও জানান স্থানীয়রা।

শুধু বাসন্ডা বেইলি ব্রিজই নয়, সদর উপজেলার কির্ত্তিপাশা ইউনিয়নের বেশাইনখান ও তারাপাশার ২টি বেইলি ব্রিজ, রাজাপুরের বাগড়ী বেইলি ব্রিজ, নৈকাঠি বেইলি ব্রিজসহ জেলার ৪১টি বেইলি ব্রিজ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব ব্রিজে প্রায়ই দুর্ঘটনা সংগঠিত হচ্ছে। এ ব্রিজগুলো শিগগিরই মেরামত বা নতুন করে নির্মাণ করা না হলে যে কোন সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

ঝালকাঠি সড়ক উপ-বিভাগ উপ-বিভাগীয় প্রকৌশলী মো. হুমায়ুন কবির বলেন, প্রকল্প বাস্তবায়নের জন্য কাজ চলমান রয়েছে। অনুমোদন হলেই ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজগুলো পরিবর্তে সেখানে নতুন ব্রিজ ও কার্লভার্ট নির্মাণ করা হবে।

সান নিউজ/আরকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা