সারাদেশ

সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়ন পরিষদের অনুকূলে স্থানীয় সরকার বিভাগের লোকাল গভর্ন্যান্স প্রজেক্টের (এলজিএসপি-৩) ২ অর্থবছরে মৌলিক থোক (বিবিজি) বরাদ্দকৃত ৩০ লাখ ১৫ হাজার ৮শ ৪৪ টাকা জালালপুর ইউনিয়ন পরিষদের ব্যাংক একাউন্ট (সোনালী ব্যাংক, শাহজাদপুর শাখা, চলতি হিসাব নং- ৪২১৩৫৩৩০০৮৯৫৫ ) থেকে তছরুপের ঘটনায় জালালপুর ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ ও ইউপি সদস্য মোছা. সালেহা বেগমকে বরখাস্ত করা হয়েছে।

১৭ জানুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবুজাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে (স্বারক নং – ৪৬.০০.৮৮০০.০১৭. ৯৯.০০৩.১৯-৫৪ ক) এ আদেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার শাহ শামসুজ্জোহা জানান, জালালপুর ইউপি চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদ এবং ইউপি সদস্য সালেহা বেগমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত ২০১৮-২০১৯ ও ২০১৯-২০২০ এ দুই অর্থবছরে স্থানীয় সরকার বিভাগের এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় জালালপুর ইউনিয়ন পরিষদের অনুকূলে দুই কিস্তিতে মৌলিক থোক বরাদ্দকৃত ১৫ লাখ একান্ন হাজার ৮’শ ৮২ টাকা ও ১৪ লাখ ৬৩ হাজার ৯’শ বাষট্টি টাকাসহ সর্বমোট ৩০ লাখ ১৫ হাজার ৮’শ ৪৪ টাকা ইউপি চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদ, সাবেক ইউপি সচিব এস এম জিয়াউল করিম ও ইউপি সদস্য সালেহা বেগমের যৌথ স্বাক্ষরে গত ২০১৯ সালের ৭ মার্চ থেকে ২০২০ সালের ৪ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে জালালপুর ইউপির ব্যাংক একাউন্টের ১’শ ২৯ টি চেকের মাধ্যমে উত্তোলন করে সোনালী ব্যাংক শাহজাদপুর শাখায় সাবেক সচিবের নিজ নামীয় সঞ্চয়ী হিসাবে (নং-৪২১৩৪৩৪১৩৩৯০১) স্থানান্তর করা হয়।

বিষয়টি তাৎক্ষণিক ভাবে এলজিএসপি-৩ এর ড্রিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর (ডিএফ) মোহাম্মদ আখতারুজ্জামান ঘটনার তদন্ত করে সত্যতা পাওয়ায় তিনি বাদী হয়ে জালালপুর ইউপির সাবেক সচিব এস এম জিয়াউল করিম ও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে এনায়েতপুর থানায় একটি এজাহার দায়ের করেন। বাদী মোহাম্মদ আখতারুজ্জামান স্থানীয় সরকার বিভাগের এলজিএসপি-৩ প্রকল্পের প্রকল্প পরিচালককে (যুগ্ম সচিব) মোবাইল ফোনে অবহিত করেন। সেইসাথে তদন্তকাজ শেষ করে ঘটনার সাথে জড়িত ইউপি সচিব ও অজ্ঞাতদের কাছ থেকে জরুরি ভিত্তিতে তছরূপকৃত সরকারি অর্থ উদ্ধার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

এছাড়াও বাদী এজাহারের অনুলিপি স্থানীয় সরকার বিভাগের এলজিএসপি-৩ প্রকল্পের প্রকল্প পরিচালকে (যুগ্ম সচিব), সিরাজগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও উপজেলা নির্বাহী অফিসারকে প্রদান করেন।’

এর প্রেক্ষিতে ১৭ জানুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদ এবং সদস্য মোছা. সালেহা বেগমকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেন।

সান নিউজ/আরকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা