সারাদেশ

চুয়াডাঙ্গায় করোনায় ঔষুধ ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোডের মিলন ফার্মেসীর মালিক এস এম মিলন (৫০) করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এনিয়ে চুয়াডাঙ্গা জেলায় কোরোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা দাঁড়ালো ৪৭ জনে।

বুধবার রাতে চুয়াডাঙ্গা থেকে ঢাকায় যাবার পথে মানিকগঞ্জ পৌঁছালে মিলন মারা যায়।

করোনায় মারা যাওয়া মিলন চুয়াডাঙ্গা শহরের গুলশান পাড়ার মৃত আনোয়ার হোসেনের বড় ছেলে ও সদর হাসপালের রোডের মিলন ফার্মেসীর সত্ত্বাধিকারী।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিভিল সার্জন ডাঃ এ এস এম মারুফ হাসান জানান, এস এম মিলন গত ৪ জানুয়ারি গায়ে জ্বর নিয়ে সদর হাসপাতালের করোনা ইউনিটের ইয়োলোজনে ভর্তি হয়। ৫ জানুয়ারি তার নমুনা পরিক্ষা করলে করোনা পজেটিভ ধরা পড়ে। এর পর ১৭ জানুয়ারি দ্বিতীয়বার নমুনা পরিক্ষা করলে ১৮ জানুয়ারি রাতে তার পরীক্ষার ফল নেগেটিভ আসে। কিন্তুু ফলাফল নেগেটিভ হলেও এস এম মিলনের ফুসফুসের সংক্রমন বাড়তে থাকে, ফলে তাকে ১৯ জানুয়ারি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল আইসোলেশনে ওয়ার্ড থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করা হয়। রেফার করার পর তাকে বুধবার (২০ জানুয়ারি) দুপুরে হাসপাতালের এ্যাম্বুলেন্স যোগে ঢাকায় নেওয়ার পথে রাতে মানিকগঞ্জ পৌঁছালে এস এম মিলন মারা যায়।

সান নিউজ/এসকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা