সারাদেশ

২০ বাংলাদেশি জেলেকে পিটিয়ে ছেড়ে দিল মিয়ানমার

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের অদূর থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি ২০ জেলেকে মারধর করে ৯ ঘন্টা পর ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী। বুধবার (২০ জানুয়ারি) রাতে ২০ জেলে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া ঘাটে ফিরে আসে বলে নিশ্চিত করেছেন সাবরাং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আমিন।

ইউপি সদস্য নুরুল আমিন বলেন, সেন্টমার্টিনের অদূরে গলাচিপা নামক এলাকায় টেকনাফের শাহপরীর দ্বীপের ৪টি ট্রলারে মাছ শিকার করতে যায় ২০ জন জেলে। পরে বুধবার সকাল ৮টার দিকে হঠাৎ মিয়ানমারের নৌ-বাহিনী এসে তাদের ধরে নিয়ে যায়। এরপর ৯ ঘন্টা তাদের আটকে রেখে মারধর করে। এছাড়াও তাদের ৩টি মাছ ধরার জাল নিয়ে নেয়। পরে বিকেল ৫ টার দিকে তাদেরকে ছেড়ে দেয়।

শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া ঘাটের সাধারণ সম্পাদক আব্দুল গফুর বলেন, মিয়ানমারের নৌ বাহিনী ধরে নিয়ে যাওয়া ৪টি ট্রলারসহ ২০ জন জেলে সন্ধ্যা ৭টায় টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া ঘাটে ফিরে আসে। তাদের শরীরে আঘাতের চিহ্ন ছিল। পরে তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে। ২০ জন জেলেই টেকনাফের শাহপরীর দ্বীপের স্থানীয় বাসিন্দা। তারা বঙ্গোপসাগরের সেন্টমার্টিনে উপকূলে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে।

এদিকে বৃহস্পতিবার বেলা ১২টায় মুঠোফোনে কথা হয় ফেরত আসা শাহপরীর দ্বীপের মাঝের পাড়ার জেলে শামসু আলম (৩৯) এর সাথে। তিনি বলেন, গলাচিপা এলাকায় মাছ শিকারকালীন হঠাৎ কুয়াশার মধ্যে মিয়ানমারের নৌ বাহিনী এসে আমাদেরকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে আমাদেরকে খুব বেশি মারধর করেছে এবং জালগুলো নিয়ে নিয়েছে। এরপর বিকেল ৫টার দিকে ছেড়ে দেয়। তবে আমরা সবাই বাংলাদেশের অভ্যন্তরেই মাছ শিকার করছিলাম।

টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি কেউ অবহিত করেনি। পরে সাংবাদিকদের মাধ্যমে বাংলাদেশি ২০ জন জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জানতে পারি। এরপর শাহপরীর দ্বীপের ঘাট এলাকার জেলেদের সভাপতি জানিয়েছে বুধবার সন্ধ্যায় ধরে নিয়ে যাওয়ার জেলেদের ছেড়ে দিয়েছে মিয়ানমার। এখন ২০ জন জেলে সবাই তাদের স্ব-স্ব বাড়িতে অবস্থান করছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা