চীন
স্বাস্থ্য

চীনে ২০ দিনেই ২৫ কোটি আক্রান্ত!

সান নিউজ ডেস্ক: চীনে শীত পড়তেই হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ভাইরাসটির নতুন ধরন বিএফ.৭ ভয়াবহভাবে বিস্তার ঘটেছে দেশটিতে। ব্লুমবার্গ এবং দ্য ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: মেয়াদোত্তীর্ণ টিকা চলবে ৩ মাস

ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়ে দেশটিতে অনেক রোগী মারা গেছে। বুধবার (২১ ডিসেম্বর) চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের একটি অভ্যন্তরীণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই একদিনে এই বিশাল সংখ্যক জনগোষ্ঠী করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারে বলে জানানো হয়েছে। বৈঠক সূত্রেই এমন পরিসংখ্যান প্রকাশ করেছে ব্লুমবার্গ।

গত শুক্রবার (২৩ ডিসেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বরের প্রথম ২০ দিনে চীনে প্রায় ২৫ কোটি মানুষ মানুষের করোনা আক্রান্ত হয়েছে যা দেশটির মোট জনসংখ্যার ১৮ শতাংশ।

চীনের স্বাস্থ্য কর্মকর্তরা আগেভাগে অনুমান করেছিলেন ডিসেম্বরের প্রথমে ‘করোনা বিস্ফোরণ’ হতে পারে। আর সেই সংখ্যা নাকি ২৫ কোটি ছাড়াবে। আর সেই কারণেই নাকি সাধারণের প্রতি কড়া হয়েছিল প্রশাসন।

সংবাদ সংস্থা ব্লুমবার্গের প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীনে নাকি প্রতিদিন কোভিডে আক্রান্ত হচ্ছেন ৩ কোটির বেশি মানুষ। এই তথ্য সত্যি হলে একদিনে কোভিড সংক্রমণের নিরিখে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে চীন। দেশটির করোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: ট্রাম্পকে নির্বাচনে অযোগ্য ঘোষণার সুপারিশ

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের ধারণা, দেশটিতে এবার করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশ এবং রাজধানী বেজিংয়ের অর্ধেকেরও বেশি বাসিন্দা এতে সংক্রমিত হয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এনকে/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা