ফাইল ছবি
স্বাস্থ্য

মেয়াদোত্তীর্ণ টিকা চলবে ৩ মাস

সান নিউজ ডেস্ক: দেশের কোথাও মেয়াদোত্তীর্ণ করোনার টিকা দেওয়া হচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওষুধ প্রশাসন অধিদপ্তর ও টিকাবিষয়ক জাতীয় কারিগরি কমিটির অনুমোদন ও পরামর্শেই করোনা টিকার মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আরও পড়ুন: দুর্নীতি করে টাকা বানাতে আসিনি

চলমান ১২ বছরের বেশি বয়সীদের জন্য দেওয়া ফাইজারের টিকার ভায়ালে মেয়াদোত্তীর্ণের তারিখ ৩০ নভেম্বর ২০২২ লেখা থাকলেও এই টিকা ২৮ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত ব্যবহার করা যাবে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) করোনা টিকার মেয়াদের সময়সীমা বাড়ানোর কথা বলেন। সে অনুযায়ী যেসব টিকার মেয়াদ তৈরির ১২ মাসের মধ্যে ছিল তান ১৫ মাস ব্যবহার করা যাবে।

আরও পড়ুন: বিএনপি ঘোড়ার ডিম পাড়বে

অন্যদিকে ৯ মাসে মেয়াদ শেষ হতে যাওয়া টিকা ১২ মাস পর্যন্ত ব্যবহার করা যাবে। এ বিষয়ে পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং করোনা টিকার সংগ্রহ ও বিতরণের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স বিষয়টি সদস্যদেশগুলোকে অবহিত করে।

সেই অনুসারে জাতীয় কারিগরি কমিটির বৈঠকে করোনা টিকার তিন মাস অনুমোদন দেয়া হয়। ফাইজারের টিকার মেয়াদোত্তীর্ণের বিষয় নিয়ে টিকাবিষয়ক জাতীয় কারিগরি কমিটি ৫ সেপ্টেম্বর সভা করে। সভার কার্যবিবরণীতে টিকার মেয়াদ তিন মাস বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়।

গত ১৪ নভেম্বর কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্যসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্য) মো. শামসুল হক সারাদেশের মাঠপর্যায়ের কর্মকর্তাদের চিঠি দিয়ে ফাইজারের টিকার মেয়াদ বৃদ্ধির কথা জানান। সেই চিঠি অনুযায়ী যেসব টিকার ভায়ালে মেয়াদোত্তীর্ণের তারিখ ৩০ নভেম্বর ২০২২ সাল লেখা, সেসব টিকার বর্ধিত মেয়াদোত্তীর্ণের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৩।

আরও পড়ুন: তুষারঝড়ে ১২ জনের মৃত্যু

উল্লেখ্য, বাংলাদেশ সরকারের জোরালো পদক্ষেপের মধ্যে একটি জনসাধারণকে টিকার আওতায় আনা। সেই পদক্ষেপ পূরণে নেওয়া হয় করোনা টিকা। তবে প্রাথমিকভাবে টিকার মেয়াদ যা ছিল তার থেকে আরও ৩ মাস বৃদ্ধি করা যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

২০ ডিসেম্বর শুরু হওয়া সারাদেশে চতুর্থ ডোজ হিসেবে দেওয়া হচ্ছে ফাইজারের করোনা টিকা। সেই টিকার ভায়ালে লেখা মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অনেকে করোনার টিকা নিতে গিয়েও ফিরে এসেছেন। তবে স্বাস্থ্য অধিদপ্তরের বক্তব্য কোথাও মেয়াদোত্তীর্ণ টিকা দেওয়া হচ্ছে না। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন রয়েছে।

আরও পড়ুন: ট্রাম্পকে নির্বাচনে অযোগ্য ঘোষণার সুপারিশ

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গত বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়। এছাড়া গত বছরের ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা