সারাদেশ

নির্ধারিত মাপ থেকে ইট ছোট করায় জরিমানা

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় ইটের নির্ধারিত মাপ থেকে ছোট মাপের ইট তৈরি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে ৪টি ইটভাটা মালিককে জরিমানা করা হয়েছে।

বুধবার (২০ জানুয়ারি) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদের ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করে।

জানা গেছে, চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার উপজেলার ৪টি ইটভাটায় ইটের নির্ধারিত মাপ থেকে ছোট মাপের ইট তৈরি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে ভ্রাম্যমাণ অভিযান চালানো হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮, ৪৮ ধারায় মেসার্স এম, এ, এম ব্রিকসকে ৭০ হাজার, মেসার্স এ, ডি ব্রিকসকে ৫০ হাজার, মেসার্স টি এন ব্রিকসকে ৩০ হাজার ও মেসার্স এম এস ব্রিকসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় উপস্থিত জনসাধারণকে ভোক্তা অধিকার বিষয়ে সচেতন করা হয়।

নিরাপত্তায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম ও সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্যাবের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন।

চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।

সান নিউজ/এসকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা