সারাদেশ

ধামইরহাটে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ : নওগাঁর ধামইরহাটে জেঁকে বসেছে শীত। শীতের প্রকোপে জনজীবন এখন বিপর্যস্ত প্রায়। এমন সময় করোনাকালীন মুহুর্তে সম্মুখ যোদ্ধা সাংবাদিক ও ধামইরহাটের অসহায় সংগীত শিল্পীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্পার্ক পাওয়ার লিমিটেড।

ঢাকাস্থ্ এই কোম্পানী স্পার্ক পাওয়ার লিমিটেডের উদ্যোগে বুধবার (২০ জানুয়ারি) দুপুর ২টায় সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে সংবাদকর্মী ও সংগীতশিল্পীসহ ৭০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন স্পার্ক পাওয়ার লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেন (মিল্টন)’র বাবা উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. দেলদার হোসেন।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান, প্রধান শিক্ষক আব্দুর রহমান, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, নুরুল ইসলাম, সোনার বাংলা সংগীত নিকেতনের পরিচালক জিল্লুর রহমান, প্রধান প্রশিক্ষক আজাদ রহমান, সাংবাদিক পাস্কায়েল হেমরম, জাহিদ হাসান, মেহেদী হাসান, ইমতিয়াজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

স্পার্ক পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন বলেন, ‘আমি ধামইরহাটেরই সন্তান, এলাকার মানুষ হিসেবে আমি দেখেছি যে, কোভিড-১৯ কালীন মুহুর্তে ফ্রন্টলাইন ফাইটার হিসেবে সাংবাদিকরা ঝুকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, বিশেষ করে উপজেলা পর্যায়ে অবস্থানরত মফস্বলের সাংবাদিকরা বরাবরই অবহেলায় থাকেন, সেই দৃষ্টিকোণ থেকে সাংবাদিক ও সংগীত শিল্পীদের পাশে দাঁড়াবার ক্ষুদ্র চেষ্টা করেছি মাত্র।

সান নিউজ/এএইচবি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা