সারাদেশ

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডি‌ব্লিউটিসি)।

সোমবার (১৮ জানুয়ারি) সকালে সাড়ে ৭টার দিকে ফেরি চলাচল বন্ধের খবর জানিয়েছেন বিআইডব্লিউটিসির আরিচা ঘাট শাখার ডিজিএম জিল্লুর রহমান।

তিনি বলেন, রোববার দিবাগত রাত সাড়ে ১১টার সময় হঠাৎ করে মাঝ পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে ৩টি ফেরি মাঝ পদ্মা নদীতে নোঙ্গর করে আছে বলেও জানান তিনি।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট পয়েন্টে কয়েক শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে এবং সিরিয়াল অনুয়ায়ী যানবাহন পারাপার করা হবে বলেও জানান বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা