সারাদেশ

ঠাকুরগাঁও-রানীশংকৈল পৌরসভায়  ৫৮ জনের  মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে মেয়র পদে ১২জন,কাউন্সিলর পদে ৩৩ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ সহ মোট ৫৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন ।

মেয়র পদে মনোনয়ন পত্র দাখির করেছেন-আওয়ামীলীগ মনোনীত মোস্তাফিজুর রহমান মোস্তাক ,বিএনপি মনোনীত মাহমুদুন্নবী পান্না বিশ্বাস ,জাপা মনোনীত আলমগীর হোসেন।

এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখির করেছেন-রানীশংকৈল উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান পৌর মেয়র আলমগীর সরকার, গতবারের আ'লীগের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাত্রনেতা মোকারম হোসাইন, সাবেক মেয়র মোখলেছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা আ'লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মরহুম আবুল কাশেমের ছেলে নওরোজ কাউষার কানন, পৌর আ'লীগের সাধারণ সম্পাদক সাবেক ভিপি রফিউল ইসলাম, রাণীশংকৈল উপজেলা আ'লীগের সিনিয়র সহ সভাপতি মরহুম নুরুল ইসলামের ছেলে রোকনুল ইসলাম ডলার, পৌর আ'লীগের সদস্য ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাধন বসাক, আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী ইস্তেকার আলী, এবং ব্যবসায়ী আব্দুল খালেক।

কাউন্সিল'র পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৩৩ জন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ১৩ জন।
রানীশংকৈল পৌরসভায় মোট ভোটার ১৪ হাজার ৭০২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৩১২ জন এবং মহিলা ৭ হাজার ৩৯০ জন।

সান নিউজ/বিআইবি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা