সারাদেশ

বগুড়ায় ৪ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়ায় ৪ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ রোববার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় শহরের সাতমাথায় অনুষ্ঠিত হয়। সমাবেশে সমন্বয়ক রাকিবুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাফিউল ইসলাম, তাহসান ইসলাম, সাইফুল ইসলাম, সাবিনা ইয়াসমিন, ইব্রাহীম, সাকিব, শুভ,তন্ময়, বাঁধন, জিম সারজিল ইসলাম, আনিসুল ইসলাম, ফেরদৌস,রনি,রাজিব সামী,অমিদ, জয়নুল, আল আমিন,জাহিদ, তানভীর, সজিব, এ এস এম আবু নাহিয়ান, সাকিব হাসান শুভ, নাফিউল ইসলাম, অনিমেষ প্রমুখ। সমাবেশের পূর্বে পাঁচ শতাধিক শিক্ষার্থীদের একটি মিছিল বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে।

চার দফা দাবিসূমহ:

১। শর্ট সিলেবাস তৈরি করে বন্ধ থাকা সেমিস্টারগুলোর ক্লাস চালু করে পরীক্ষা নিতে হবে ।
২। বছর লস না করে সংক্ষিপ্ত শিক্ষাবর্ষের মধ্যে কার্যক্রম শেষ করতে হবে।
৩।সকল অতিরিক্ত ফি প্রত্যাহার এবং প্রাইভেট পলিটেকনিকের সেমিস্টার অর্ধেক করতে হবে।
৪।অবিলম্বে ডুয়েটসহ সকল প্রযুক্তিবিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা বৃদ্ধি করে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিএসসি করার সুযোগ দিতে হবে। ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষার জন্য নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে।

রাকিবুল ইসলাম তার বক্তব্যে বলেন, “সারাদেশের শিক্ষার্থীরা একপরিবার, কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী পলিটেকনিক শিক্ষার্থীদের সাথে বিমাতা সূলভ আচরণ দেখাচ্ছেন। কোন রকম প্রস্তুতি ছাড়া পরিক্ষার আয়োজন চলছে। বিভিন্ন পরিসরে ক্লাস শুরু হলেও পলিটেকনিক শিক্ষার্থীদের অনলাইন ক্লাস শুরু হয়েছে মাত্র কদিন হলো। অভিভাবকদের পর্যাপ্ত আয় না থাকলেও বেসরকারি পলিটেকনিকগুলোর সেমিস্টার ফির বোঝা কমানো হয় নি। অবিলম্বে এমন বৈষম্য সৃষ্টিকারীদের সকলকে পদত্যাগ করতে হবে।”

এসময় বক্তারা আরও বলেন, অবিলম্বে ৪ দফা মানা না হলে মহাসড়ক অবরোধসহ বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।


সান নিউজ/এমআইএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা