সারাদেশ

নাচতে না জানলে উঠোন বাঁকা : হানিফ

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া : বাংলা প্রবাদ বাক্য উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, নাচতে না জানলে উঠোন বাঁকা। বিএনপি নিজেরা ভোটে বার বার হারছে, কুষ্টিয়াতেও লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে। আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছে। এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে দেশের জনগণ উন্নয়ন, অগ্রগতি ও শান্তির পক্ষে।

রোববার (১৭ জানুয়ারি) সকালে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ইউনিয়ন পর্যায়ের ২০২১-২২ চক্রের ভিজিডি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দেশকে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন, যেভাবে দেশের মানুষকে শান্তিপূর্ণ পরিবেশে রেখেছেন, জনগণ এটাই চাই। আজ ভোটের ফলাফল শেখ হাসিনার প্রতি জনগণের আস্থার প্রতিফলন। দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে হয়েছে, যা দেশের জনগণ মনে রাখবে।

পরে তিনি পুর্ব নির্ধারিত অনুষ্ঠানে যোগ দেন। কার্ড বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) মো. আসলাম হোসেন, কুষ্টিয়া মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নূরে সফুরা ফেরদৌস। কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।

সান নিউজ/কেকেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা