সারাদেশ

নড়াইলে দুস্থদের চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রামের মধুমতি নদীর ভাঙন কবলিত এলাকায় বিনামূল্যে শিশুদের চিকিৎসা সেবা প্রদান, হতদরিদ্র ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও একটি গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে দিচ্ছেন জনপ্রিয় অভিনেতা ও মডেল তানভীর রহমান তনু।

বুধবার(১৩ জানুয়ারি) দিনব্যাপী মানবতার সেবার লক্ষ্যে গঠিত ‘আর্জেন্ট সাপোর্ট বাংলাদেশ’ নামে সেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে এ সেবা দেয়া হয়। তানভির তনু এই সংগঠনের চেয়ারম্যান।

মাকড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে সংগঠনের সদস্যদের নিয়ে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনার মধ্যদিয়ে কার্যক্রম শুরু করেন। এসময় সংগঠনের চেয়ারম্যান তানভীর রহমান তনু বলেন, ‘মানবতার সেবার লক্ষ্য নিয়ে আড়াইবছর আগে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। ইতিমধ্যে নড়াইলসহ বেশ কয়েকটি জেলায় কর্মকান্ড শুরু হয়েছে। আগামীতে দেশব্যাপী সংগঠনের কার্যক্রম পরিচালনার মধ্যদিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছি। ইতিপূর্বে স্বাস্থ্য, শিক্ষা, শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বিভিন্ন সেবামূলক কাজ করা হয়েছে। করোনার সময়েও সংগঠনটির সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন।’

পরে বিদ্যালয় চত্বরে এলাকার শতাধিক অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এছাড়া বিদ্যালয় কক্ষে দিন্যবাপী শতাধিক শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন নড়াইল সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আলীমুজ্জামান সেতু।
মধুমতি নদীর ভাঙনে পাঁচবার বাড়িঘর হারানো ওই গ্রামের হতদরিদ্র আব্দুল জব্বারকে একটি ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন এই মডেল।

এদিকে, প্রত্যন্ত অঞ্চলে দিনব্যাপী শিশুদের চিকিৎসা সেবা পেয়ে খুশি মায়েরা। পাশাপাশি শীতবস্ত্র ও কম্বল পেয়ে উচ্ছাসিত এই এলাকার শীতার্তরা।

ঘর পেয়ে বৃদ্ধ আব্দুল জব্বার বলেন, আর্জেন্ট সাপোর্ট বাংলাদেশ’ আমাকে একটি ঘর নির্মাণ করে দিচ্ছেন এতে আমি খুব খুশি। মধুমতিতে ৫ বার আমার ঘরবাড়ি ভেঙ্গে যাওয়ায় আমি নিঃস্ব হয়ে পড়েছি।’

সান নিউজ/এসআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা