সারাদেশ

বোয়ালমারীতে স্থানীয় সরকারের যুগ্ম সচিবের মতবিনিময় 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): স্থানীয় সরকার, ঢাকা বিভাগের পরিচালক (যুগ্মসচিব) ড. মো. আমিনুর রহমান ফরিদপুরের বোয়ালমারী উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, উন্নয়ন মানে জনদুর্ভোগ লাঘব করা। আপনাদের প্রথমেই দুটি কাজ করতে হবে-জনদুর্ভোগ কমানো এবং ন্যায়বিচার করা। আপনারা কখনো নীতি বিসর্জন দিবেন না। ভালো উদ্দেশ্য এবং ভালো নিয়ত নিয়ে কাজ করবেন।

ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা পরিষদের সকল জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সাথে উপজেলা পরিষদ হলরুমে বুধবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টায় স্থানীয় সরকার, ঢাকা বিভাগের পরিচালক (যুগ্মসচিব) ড. মো. আমিনুর রহমানের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রশীদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র মো. মোজাফফর হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, ময়না ইউনিয়নের চেয়ারম্যান নাসির মো. সেলিম, পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম মিনা মুকুল, গুনবহা ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট সিরাজুল ইসলাম প্রমুখ।

এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা পরিষদের কর্মকর্তা ও পৌর কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা