সারাদেশ

চুয়াডাঙ্গায় সচেতনতামূলক র‌্যালি ও মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও মাস্ক বিতরণ করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)।

বুধবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর থেকে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

একই সাথে ১০০ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে বিএনসিসি সদস্যরা।

এ সময় খুলনা সুন্দরবন রেজিমেন্ট কমান্ডার (আর্টিলারি) মেজর জসিম উদ্দিন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ ড. একেএম সাইফুর রশীদসহ বিএনসিসির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এসকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা