সারাদেশ

জামালপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলার চার্জ গঠন ও গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টায় শহরের স্টেশন বাজারে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সহ-সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মো. গোলাম রব্বানীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এড. শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাজ্জাদ হোসেন পল্টন, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব রুহুল আমিন মিলন, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মো. আব্দুস সোবাহান, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, জেলা ছাত্রদলের সভাপতি সোহেল রানা খান প্রমুখ।

বক্তারা তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির মামলাটি 'মিথ্যা ও ষড়যন্ত্রমূলক' উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানান।

সান নিউজ/এসজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা