ছবি : সংগৃহিত
সারাদেশ

সাংবাদিক আব্দুর রবের মানবিক আবেদন

বেনাপোল প্রতিনিধি: আব্দুর রব, তিনি একাধারে একজন সমাজ সেবক, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, লাইব্রেরী সংগঠক, রাজনীতিক জনপ্রতিনিধি, পল্লী চিকিৎসক এবং সাংবাদিক। তার জীবনের একটি লম্বা সময় ধরে সমাজ সংস্করণে তিনি মানবতার সেবাই নিজেকে নিয়োজিত রেখেছেন।

আরও পড়ুন: পাবনায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

বিশেষ করে তিনি একজন গ্রাম্য ডাক্তার হিসেবে তার এলাকার গরীব-দুখি ও অসহায় অর্থাভাবে চিকিৎসা সেবা নিতে না পারা মানুষদের তিনি যৎসামান্য টাকা এবং অধিকাংশ সময়ে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছেন। বিপদ আপদে সব সময় থেকেছেন মানুষের পাশে।

সমাজের মানুষের প্রতি নিঃস্বার্থভাবে দু‘হাত ভরে দেওয়া সেই মানুষটিই আজকে তার চরম বিপদের মূহুর্তে সমাজের মানুষের নিকট দু‘হাত পেতে চাইছেন মানবিক সহায়তা।

যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের পাকশিয়ার শিববাস গ্রামের মৃত আমানত আলির ছেলে সাংবাদিক ও পল্লী চিকিৎসক আব্দুর রব (৬৩)। বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন তার হার্টে পাঁচটি ব্লক ধরা পড়েছে। জরুরি বাইপাস সার্জারি করাতে হবে। এছাড়া তিনি ডায়াবেটিকস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছেন।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে ২ উপজেলাকে গৃহহীনমুক্ত ঘোষণা

সাংবাদিক আব্দুর রব যশোর থেকে প্রকাশিত দৈনিক রানার, দৈনিক লোকসমাজ, দৈনিক স্পন্দন, দৈনিক সমাজের কথা ও সর্বশেষ দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার পাকশিয়া প্রতিনিধি হিসেবে দীর্ঘ দুই দশক ধরে সাংবাদিকতা করেছেন। পারিবারিক ও অসুস্থতা জনিত কারণে সম্প্রতি সময়ে তিনি আর সাংবাদিকতায় সক্রিয় নেই। একই সময়ে তিনি পাকশিয়া বাজারে পল্লী চিকিৎসক হিসেবে এলাকার মানুষের সেবা করেছেন। অবদান রেখেছেন এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ডিহি পাবলিক লাইব্রেরির অগ্রসরেও অনবদ্ধ ভূমিকা। ছিলেন ডিহি ইউনিয়ন পরিষদের সাবেক জনপ্রতিনিধি ইউপি সদস্য।

আব্দুর রব ও তার পরিবার জানিয়েছেন, গত ৮ জুলাই মধ্যরাতে নিজ বাড়িতে বুকে প্রচন্ড ব্যাথা অনুভব করেন। স্বজনরা তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করেন। সেখানে পরীক্ষা নিরীক্ষা করে বুকে রক্তচলাচল বাধাগ্রস্ত হচ্ছে বলে নিশ্চিত হন চিকিৎসকরা। দ্রুত এনজিওগ্রাম করে হার্টে রিং পরানোর পরামর্শ দেয়া হয়।

আরও পড়ুন: ফরিদপুরে শতাধিক গোখরা উদ্ধার!

এজন্য তাকে খুলনায় রেফার করেন ডাক্তাররা। তাকে খুলনার সিটি হাসপাতালে নিয়ে এনজিওগ্রাম করা হলে রিপোর্টে পাঁচটি ব্লক ধরা পড়ে। এজন্য চিকিৎসকরা দ্রুত বাইপাস সার্জারির পরামর্শ দেন। আর এজন্য তাকে ঢাকায় নিতে বলা হয়েছে।

বর্তমান তার অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। তিনি বিছানাই ছটফট করছেন। দ্রুত তাকে ঢাকায় নিয়ে বাইপাস সার্জারি করানো না গেলে যেকোন মূহুর্তে দূর্ঘটনা ঘটতে পারে।

ইতিমধ্যে তার চিকিৎসায় নিজস্ব ও ধারদেনা করে অনেক টাকা খরচ হয়ে গেছে। বর্তমানে অর্থনৈতিক ভাবে নিঃস্ব ও অসহায় হয়ে পড়ায় তার পরিবারের পক্ষে চিকিৎসা করানো সম্ভব হয়ে উঠছে না।

আরও পড়ুন: দুর্নীতির দায়ে শিক্ষকের বেতন বন্ধ

তিনি একমাত্র অভিভাবক হওয়ার অর্থাভাবে তার অসহায় পরিবার চিকিৎসা করা নিয়ে চোখে অন্ধকার দেখছেন। প্রবীণ এ সাংবাদিক, পল্লী চিকিৎসক ও সমাজ সেবককে চিকিৎসার জন্য প্রায় ৪ লাখ টাকার মত প্রয়োজন।

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা ও বন্ধু’ জনপ্রিয় শিল্পী ভূপেন হাজারিকার কালজয়ী এ গানটির কথার মধ্যে অসহায় মানুষের মানবিক সহায়তা পাবার যে আকুতি। তার এই চরম সংকটময় বিপদের মূহুর্তে তিনি ও তার পরিবার তার সুস্থ হয়ে উঠতে চিকিৎসার খরচের জন্য সরকার, উচ্চবিত্ত এবং সমাজের মানুষের নিকট মানবিক সহায়তা পাবার সেই আকুতিই জানিয়েছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা