সারাদেশ

বাউফলে লঞ্চের ধাক্কায় জেলে নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী : পটুয়াখালীর বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীতে ঢাকা-পায়রাবন্দর রুটের যাত্রীবাহী একটি ডাবল ডেকার লঞ্চের ধাক্কায় মনির হোসেন (৩৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। শনিবার (৯ জানুয়ারি) দিবাগত রাত পৌনে বারোটার দিকে উপজেলার তেঁতুলিয়া নদীর চর-কলাগাইচ্ছা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। মনির উপজেলার কেশবপুর গ্রামের আব্দুল সত্তার মৃধার ছেলে।

প্রত্যক্ষদর্শী জেলে রাসেল মৃধা জানান, তিনি (রাসেল) জসিম ও মনির নামের তিন জেলে শনিবার দিবাগত রাতে নৌকা নিয়ে তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করতে নামেন। রাত পৌনে বারোটার দিকে নৌকাটি তেঁতুলিয়া নদীর চর-কলাগাইচ্ছা পয়েন্টে অবস্থান করলে ঢাকা থেকে ছেড়ে আসা এ্যাডভেঞ্চার -১১ নামের লঞ্চটি নিয়ন্ত্রন হারিয়ে নৌকাটির উপর উঠিয়ে দেয়।

এ সময় নৌকাটি ভেঙ্গে পানিতে ডুবে গেলে তিনি (রাসেল) ও জসিম পানিতে লাফ দেয়। কিছু সময় পর স্থানীয় মাছ ধরার একটি ট্রলার তাদের দুইজনকে উদ্ধার করলেও নিখোঁজ রয়েছে মনির। রোববার (১০ জানুয়ারি) বেলা সারে দশটা পর্যন্ত নিখোঁজ জেলে কোন সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় জেলেদের অভিযোগ, দ্রুতগামীর লঞ্চটিকে দুর থেকেই জেলেরা তাদের অবস্থান জানানোর জন্য বারবার সংকেত দিলে লঞ্চটি তা মানেনি। এমনকি দুর্ঘটনা ঘটার পড়ও লঞ্চ কর্তৃপক্ষ দ্রুতগতিতে লঞ্চটি চালিয়ে যায়।

এ বিষয়ে অভিযুক্ত এ্যাডভেঞ্চার -১১ লঞ্চ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

সান নিউজ/পিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা