সারাদেশ

এমসি ছাত্রাবাসে গণধর্ষণ: ফের পেছালো চার্জগঠন

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণ মামলার চার্জগনের তারিখ আবারও পিছিয়েছে। আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে ১৩ জানুয়ারি চার্জ গঠনের নতুন তারিখ ধার্য করেছেন আদালত।

রোববার (১০ জানুয়ারি) দুপুরে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হক চৌধুরী এ নির্দেশ দিয়েছেন। এরআগে রোববার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মামলার আট আসামিকে আদালতে হাজির করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী রাশিদা সাইদা খানম। তিনি জানান, আসামিপেক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে আদালতের বিচারক শুনানি শেষে ২দিন বাড়িয়ে চার্জগঠনের উপর শুনানির জন্য আগামী ১৩ জানুয়ারি নতুন দিন নির্ধারণ করেন।

এসময় আসামি তারেকুল ইসলাম তারেকের আইনজীবী জামিনের আবেদন জানালে তা নামঞ্জুর করেন।

গত বছরের ২৫ সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে নববধূকে গণধর্ষণ করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। নির্যাতিতার স্বামীর মামলার প্রেক্ষিতে আটজনকে অভিযুক্ত করে ৩ ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

পরে গত ৪ জানুয়ারি এ আদালতে আসামিদের উপস্থিতিতে চার্জগঠনের তারিখ নির্ধারিত হয় আজ ১০ জানুয়ারি।

এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে শাহপরাণ থানায় মামলা করেন। মামলায় ছাত্রলীগের ছয় নেতাকর্মীসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়। এ পর্যন্ত মামলার ছয়জন এজাহারভুক্ত আসামিসহ আটজন গ্রেফতার হয়েছেন।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা