সারাদেশ

মোংলায় হত্যা মামলার আসামি গ্রেফতার 

নিজস্ব প্রতিনিধি, মোংলা (বাগেরহাট) : মোংলার দিগরাজের মুদি ব্যবসায়ী শেখ আলী আজম হত্যা মামলার পলাতক আসামি শেখ ইয়াসিনকে গ্রেফতার করেছে র‍্যাব-০৬। শনিবার (৯ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার সময় বাগেরহাটের কাটাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আটক আসামিকে মোংলা থানা পুলিশে সোপর্দের কথা জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-০৬ জানায়, গত ২৪ ডিসেম্বর রাতে মোংলার দিগরাজ এলাকার মুদি ব্যবসায়ী শেখ আলী আজম (৫২) তার মুদী দোকানের পাওনা টাকা চাওয়ায় আপন ছোট ভাই শেখ ফরিদের (৪৮) সাথে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পযার্য়ে ছোট ভাই ফরিদ ও তার ছেলে শেখ ইয়াসিন (২৫) আজমকে মারধর এবং কুপিয়ে জখম করে। পরবর্তীতে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ২৬ ডিসেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ওইদিন রাতে মোংলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেখ ফরিদ ও ফরিদের ছেলে ইয়াসিনকে আসামি করা হয়। মামলার ১৪ দিনের মাথায় পলাতক আসামি শেখ ইয়াসিনকে শনিবার (৯ জানুয়ারি) বিকেলে বাগেরহাটের কাটাখালী এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব সদস্যরা।

অপরদিকে মামলার ১ নম্বর আসামি শেখ ফরিদকে আটকে র‍্যাবের গোয়েন্দা অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে র‍্যাব-০৬।

সান নিউজ/এএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা