সারাদেশ

মুন্সীগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুরে প্রবাসী ও ফেরত প্রবাসী কল্যাণ পরিষদ কম্বল বিতরণ করেছে।

শনিবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে মুক্তারপুরের প্রবাসী ও ফেরত প্রবাসী কল্যাণ অস্হায়ী কার্যালয় থেকে এ কম্বল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবি ওসি মো. মোজাম্মেল হোসেন মামুন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী গোলাম হোসেন।

এ সময়ে উপস্থিত ছিলেন প্রবাসী ও ফেরত প্রবাসী কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা শফিউদ্দিন ভান্ডারী, উপদেষ্টা হাবিবুর রহমান হাবু ভান্ডারী, হাজী গোলেনূর রহমান, মো. গোলাম হোসেন, মো. হিরা মিয়া, মো.সিরাজুল ইসলাম ঢালী, মো.হানিফ মিয়া, আলম হাওলাদার,মোখলেছুর রহমান।

আরও উপস্থিত ছিলেন, প্রবাসী ও ফেরত প্রবাসী কল্যাণের মহিলা বিষয়ক সম্পাদক নাজমা আক্তার দীপ্তি, মো. সজল, নূরে আলম।

শীতার্ত মানুষের মাঝে এ সময়ে ২শতটি কম্বল বিতরণ করা হয়।

প্রবাসী ও ফেরত প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক বাবুল বেপারী জানান, আমরা প্রবাসীরা এই সংগঠনটি অসহায় মানুষের কল্যাণের জন্য প্রতিষ্ঠা করেছি। আমরা সবসময় পাশে থাকবো। অসহায়দের মাঝে সাহায্য সহযোগিতা আমরা অব্যাহত রাখবো।

সান নিউজ/এনএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা