সারাদেশ

রংপুরে এসএসসি-৯৯ ব্যাচের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুরের পীরগাছায় দেবী চৌধুরাণীতে শীতবস্ত্র বিতরণ করেছে এসএসসি-৯৯ ব্যাচ ফ্যামিলি।

শনিবার (৯ জানুয়ারি) বিকেলে ঢাকা ও রংপুর থেকে আসা এসএসসি-৯৯ ব্যাচের বন্ধুরা দেবী চৌধুরাণী বয়স্ক পুণর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক রাজেকা রহমানের হাতে শীতবস্ত্র তুলে দেন।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইঞ্জিনিয়ার কাজী ইসমাইল হোসেন টুটুল, ইয়াসিন টিপু, রিপন ট্রাষ্ট, অ্যাডভোকেট আল মাহমুদ, সাজ্জাতুল ইসলাম তুহিন, আমিনুল ইসলাম, চঞ্চল রহমান, অরবিন্দ ঘোষ, মীম ওবায়দুল্লাহ্, জিয়াউর রহমান, সোহাগ, ওমর ফারুক প্রমুখ।

এসময় ৯৯ ব্যাচের বন্ধুদের নিজ নিজ এলাকায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সামর্থ্য অনুযায়ী শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

এর আগে সংগঠনের পক্ষ থেকে রংপুরের মাহিগঞ্জে, কুড়িগ্রাম সদরের সবুজপাড়া, যাত্রাপুর ইউনিয়ন ও বগুড়ার চারমাথা এলাকায় সহস্রাধিক শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। রংপুর, বগুড়া ও কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

১৯৯৯ সালে এসএসসি পাশ করা বাংলাদেশের সকল বন্ধুদের নিয়ে গঠিত সংগঠন এসএসসি’৯৯ ফ্যামিলির উদ্যোগে সারাদেশে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে এসব বিতরণ করা হয়।


সান নিউজ/এইচএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা